TRENDING:

Actor Rahul Banerjee Passed Away: রাহুলের মৃত্যুতে কড়া অবস্থান! ১ কোটি ক্ষতিপূরণের পাশাপাশি প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের

Last Updated:

আউটডোর শুটিংয়ের মাঝেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই মৃত্যুকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। ইউনিটের সদস্যদের বয়ান এবং পুলিশের হাতে আসা ভিডিও ফুটেজের মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় ঘটনাটি নিয়ে জল্পনা আরও বাড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আউটডোর শুটিং চলাকালীন মর্মান্তিক পরিণতি। তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে এই মৃত্যুকে ঘিরে এখনও একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। ইউনিটের সদস্যদের বক্তব্য এবং পুলিশের হাতে আসা ফুটেজের মধ্যে অসামঞ্জস্য ধরা পড়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
১ কোটি ক্ষতিপূরণ দাবি সংগঠনের
১ কোটি ক্ষতিপূরণ দাবি সংগঠনের
advertisement

এই পরিস্থিতিতে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং প্রযোজনা সংস্থার গাফিলতির ফলেই এই মৃত্যু। তাঁদের দাবি, খরচ কমানোর জন্য প্রায়শই নিরাপত্তা বিধি উপেক্ষা করা হয়, যার জেরে শিল্পী ও কর্মীদের জীবন ঝুঁকির মুখে পড়ে।

সংগঠনটি জানিয়েছে, দেশে প্রায় প্রতি বছরই সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন দুর্ঘটনা ঘটে, যেখানে অনিরাপদ কর্মপরিবেশের কারণে টেকনিশিয়ান ও শিল্পীদের প্রাণহানি হয়। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাগুলি ধামাচাপা পড়ে যায় এবং দোষীদের শাস্তি খুব কমই হয়।

advertisement

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছে AICWA। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানানো হয়েছে।

সংগঠনের আরও দাবি, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হোক। পাশাপাশি, প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলকে কালো তালিকাভুক্ত করার কথাও বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতে পদ্মফুল, নৌকা চড়ে সুন্দরবনের নদী আর খাড়িতে ঘুরছেন এই প্রার্থী! কেন?
আরও দেখুন

এছাড়া রাহুলের পরিবারের জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে সংগঠনটি। তাদের বক্তব্য, এই অর্থ প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের কাছ থেকেই আদায় করা উচিত।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Rahul Banerjee Passed Away: রাহুলের মৃত্যুতে কড়া অবস্থান! ১ কোটি ক্ষতিপূরণের পাশাপাশি প্রযোজনা সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল