Rahul Arundoy Banerjee Demise: পঞ্চভূতে বিলীন রাহুল, মুখাগ্নি করল ১৩ বছরের ছেলে, বাবাকে হারিয়ে শোকে পাথর সহজ, কীভাবে সামলাচ্ছেন প্রিয়ঙ্কা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rahul Arundoy Banerjee Demise: সোমবার কেওড়াতলা মহাশ্মশানের বাইরে তখন উপচে পড়েছে ভিড়, মায়েরা হাত ধরে শ্মশানে আসে রাহুলের ১৩ বছরের ছেলে সহজ৷ এত ছোট বয়সে বাবাকে হারিয়ে এমন একটা দিনের সম্মুখীন হতে হবে, তা হয়তো কল্পনারও অতীত ছিল৷
advertisement
1/9

টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই৷ ৪৩ বছরেই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন রাহুল৷
advertisement
2/9
তালসারিতে সিরিয়ালের শ্যুটিংয়ে করতে গিয়েই নিমেষে সব শেষ৷ আচমকা জলে ডুবে মৃত্যু কোলে ঢলে পড়লেন ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/9
সোমবার কেওড়াতলা মহাশ্মশানের বাইরে তখন উপচে পড়েছে ভিড়, মায়েরা হাত ধরে শ্মশানে আসে রাহুলের ১৩ বছরের ছেলে সহজ৷ এত ছোট বয়সে বাবাকে হারিয়ে এমন একটা দিনের সম্মুখীন হতে হবে, তা হয়তো কল্পনারও অতীত ছিল৷
advertisement
4/9
সূত্রের খবর, প্রয়াত অভিনেতা রাহুলের ছোট্ট ছেলে সহজই বাবার মুখাগ্নি করে৷ এবং পুরো সময়টাতে একটাও কথা বলতেও দেখা যায়নি তাকে৷
advertisement
5/9
একে অন্যের প্রেমে ভেসে গেলেন রাহুল-প্রিয়াঙ্কা৷ বাড়ির অমতে শুরু হল সহবাস৷ তখনও প্রিয়াঙ্কা নাবালিকা৷ ১৮ হতে কয়েক মাস বাকি৷ শুরু হল লিভ টুগেদার৷ বেশ কাঠখড় পুড়িয়ে পাওয়া গিয়েছিল ভাড়া বাড়ি৷ অবশেষে লিভ টুগেদারে পড়ল বিয়ের শিলমোহর৷ সংসার ও কেরিয়ার এগোতে থাকল রাহুল-প্রিয়াঙ্কার৷ তার মাঝেই এল সন্তান৷ ছেলের নামকরণ হল সহজ৷
advertisement
6/9
টলিউডের জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার-কলাকুশলী, ফ্যানেরা। কোনওভাবেই যেন খবরটা বিশ্বাস হচ্ছে না ৷
advertisement
7/9
নিজের ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর খবর পেয়েই প্রথমে রাহুলের মায়ের কাছে ছুটে যান অভিনেত্রী। তখনও পর্যন্ত ছেলেকে কিছু জানাননি। পরে জানা গিয়েছে, শাশুড়িকে কোনও মতে সামলে ছেলের কাছে যান অভিনেত্রী।
advertisement
8/9
অভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে উত্তাল টলিপাড়া৷ কোনওভাবেই এই মৃত্যু মানতে পারছেন না কেউ৷ তবেতমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে।
advertisement
9/9
রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নিচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন।