TRENDING:

কী দেখবেন? ‘দিলওয়ালে’ নাকি ‘বাজিরাও’!

Last Updated:

আর মাত্র কয়েক ঘণ্টা ৷ শুক্রবারের বক্স অফিস একেবারে রেডি হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৷ একদিকে থাকবেন শাহরুখ-কাজল, অন্যদিকে দীপিকা-রণবীর ৷ অবশ্যই লড়াইয়ে রয়েছেন রোহিত শেট্টি ও সঞ্জয়লীলা বনশালি ৷ একদিকে বনশালির বড় বড় সিনেমার সেট, অন্যদিকে শেট্টির বাম্পার হিটের মশালা ৷ একদিকে উড়বে গাড়ি, নায়ক-নায়িকার চুটিয়ে প্রেম, অপরদিকে সিনেমার পর্দায় ইতিহাস পাঠ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: আর মাত্র কয়েক ঘণ্টা ৷ শুক্রবারের বক্স অফিস একেবারে রেডি হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৷ একদিকে থাকবেন শাহরুখ-কাজল, অন্যদিকে দীপিকা-রণবীর ৷ অবশ্যই লড়াইয়ে রয়েছেন রোহিত শেট্টি ও সঞ্জয়লীলা বনশালি ৷ একদিকে বনশালির বড় বড় সিনেমার সেট, অন্যদিকে শেট্টির বাম্পার হিটের মশালা ৷ একদিকে উড়বে গাড়ি, নায়ক-নায়িকার চুটিয়ে প্রেম, অপরদিকে সিনেমার পর্দায় ইতিহাস পাঠ !
advertisement

এ বছরের সবচেয়ে বড় রিলিজ ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’ ছবি দুটি একেবারে আলাদা স্বাদের হলেও, লড়াইয়ে একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি ৷ আর হবে নাই বা কেন ? এতো পুরনো লড়াই ফিরে আসার গপ্পো ! একেবারে যেন হিস্ট্রি রিপিট কেস !

সালটা ২০০৭ ৷ বক্স অফিসে একসঙ্গে মুক্তি পেল ‘ওম শান্তি ওম’ ও ‘সাঁওয়ারিয়া’ ৷ একদিকে শাহরুখের ফিল্ম কোম্পানিকে সঙ্গে নিয়ে পরিচালক ফারহা খান, অন্যদিকে রণবীর কাপুর ও সোনম কাপুরকে লঞ্চ করলেন সঞ্জয়লীলা বনশালি ৷ দুই ছবি নিয়েই উত্তাল ছিল গোটা বলিউড ৷ কিন্তু ছবি রিলিজের শেষে শেষ হাসিটা হাসলেন শাহরুখ ও ফারহাই ৷ একেবারে মুখ থুবড়ে পড়েছিল রণবীর-সোনমের ‘সাঁওয়ারিয়া’ ! সেই নিয়ে প্রচুর তর্কে নেমেছিলেন সঞ্জয়-শাহরুখ ৷ সেই পুরনো কাসুন্দে ফের ঘাঁটতেই মুখোমুখি এবার ‘বাজিরাও মস্তানি’ ও ‘দিলওয়ালে’ ৷ তবে লড়াই এবার যেন আরও কঠিন ৷ তা দুই ছবিতে বক্স অফিসে কে থাকবে এগিয়ে তা তো বলবে সময়, না হয় একটু দেখে নেওয়া যাক দুই ছবিতে রয়েছে কি কি মশালা !

advertisement

বাজিরাও-মস্তানি

মহারাষ্ট্রের বিক্রমশীল পেশোয়া বাজিরাওকে ইতিহাসের পাতা পর্দায় টেনে নিয়ে এসেছেন সঞ্জয়লীলা বনশালি ৷ সঙ্গে বাজিরাওয়ের স্ত্রী কাশীবাঈ ও পরকীয়ার প্রেমিকা মস্তানির ত্রিকোন প্রেম ৷ চিত্রনাট্যে যুদ্ধ থেকে প্রেম, হিংসা, বদলা সবই রেখেছেন বনশালি ৷ আর অবশ্যই রয়েছে বলিউড গুঞ্জনের দীপিকা-রণবীর সিং জুটি ৷ প্রিয়াঙ্কা চোপড়া তো আছেনই ৷ সব মিলিয়ে স্টার কাস্টেই আর্ধেক যুদ্ধ জয় বনশালির ৷

advertisement

‘বাজিরাও মস্তানি’ বলিউডের ম্যাগনাম অপাস ! নিয়ম মেনেই বনশালি সুন্দর করে সাজিয়েছেন তাঁর এই ছবির সেট ৷ যা বড় প্রাপ্তি ‘বাজিরাও মস্তানি’ থেকে ৷ সুন্দর কস্টিউম ৷ ক্যামেরার গোছানো কাজ ৷ আর গভীর চিত্রনাট্যকেই তুরুপের তাস করেছেন সঞ্জয় ৷

দীপিকা এখন বলিউডের লাকি লেডি ৷ যে ছবিতেই অভিনয় করছেন, সে ছবিই সুপারহিট ৷ তবে লাকটাই নয়, দীপিকাও নাকি ‘মস্তানি’ চরিত্রে চমকে দেবে ৷

advertisement

‘বাজিরাও’ চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল সলমন খানের ৷ পরে হৃত্বিকেও চরিত্রটি অফার করেছিলেন বনশালি ৷ কিন্তু কপালে শিকেটা ছেঁড়ে রণবীর সিংয়ের ৷ বাজিরাওের লুকে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন রণবীর ৷ অভিনয়েও নাকি চমকে দিতে পারেন রণবীর, বলছে ছবির টিম !

কাশীবাঈ-য়ের চরিত্রে রয়েছেন পিগি চপস প্রিয়াঙ্কা ৷ প্রিয়াঙ্কার অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই ৷ তবে কাশীবাঈ-এর মতো কঠিন চরিত্রে নাকি প্রিয়াঙ্কা অভিনয় করেছেন ফাটিয়ে ৷ যেখানে পুরো লাইম লাইটটাই কেড়েছেন দীপিকা-রণবীর, তার মাঝখানে অভিনয়টাকেই তুরুপের তাস বানিয়েছেন প্রিয়াঙ্কা ৷

advertisement

‘দিলওয়ালে’

‘বাজিরাও মস্তানি’ থেকে একেবারে তফাতে রয়েছে ‘দিলওয়ালে’ ৷ বনশালির ছবি যতটা সিরিয়াস, ‘দিলওয়ালে’ ততটাই হালকা-ফুলকা, এন্টারটেনমেন্টে ঠাসা ৷ একেবারে রোহিতের পুরনো ফমুর্লা ৷ তবুও এই ছবির আসল ম্যাজিকই হল, পর্দায় শাহরুখ-কাজলের ফিরে আসা !

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে স্বাদ ধার করে ‘দিলওয়ালে’র প্যাকেটে পুরেছেন রোহিত শেট্টি ৷ শাহরুখ-কাজলই এই ছবির তুরুপের তাস ৷

রোহিতের ‘দিলওয়ালে’ একেবারে অ্যাকশন প্যাকড ৷ সঙ্গে রয়েছে কাহিনিতে প্রচুর ট্যুইস্ট ৷ পুরনো প্রেম ফিরে আসার গল্প ৷ ঠিক যেমন শাহরুখ-কাজল প্রেম ৷

বলিউডে বলা হচ্ছে, শুধু এসআরকে-কাজল নয়, বরুণ ধাওয়ান ও কীর্তি শেননের জুটিও নাকি চমকে দেবে দর্শকদের ৷

প্রীতমের সঙ্গীত এই ছবি থেকে সবথেকে বড় প্রাপ্তি ! ইতিমধ্যেই ছবির ‘গেরুয়া’ গান সবার মুখে মুখে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সব মিলিয়ে শুক্রবারের বক্স অফিসে জমজমাট ৷ তবে বক্স অফিসে লক্ষ্মী লাভ ও দর্শকদের ভালবাসা কুড়োবে কে? তা বলবে সময় ৷ আপাতত, আপনি করুন টিকিট বুক ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী দেখবেন? ‘দিলওয়ালে’ নাকি ‘বাজিরাও’!