TRENDING:

এবার বলিউডে, রাণু মণ্ডল গান গাইলেন সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে! শুনুন সেই গানের রেকর্ডিং

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রানাঘাটের রাণু মণ্ডল৷ ভবঘুরে রাণুর গানে মুগ্ধ নেট দুনিয়। রানাঘাটে স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে রাতারাতি স্টার হয়ে যান তিনি। এরপর রাণুর প্রতিটি গতিবিধিই খবরের শিরোনামে উঠে এসেছে। এবার রাণু পা রাখলেন বলিউডে। গান গাইলেন বিখ্যাত সুরকার হিমেশ রেশমিয়ার জন্য।
advertisement

এক পেয়ার কা নাগমা- গানটি গেয়ে ভাইরাল হন রানাঘাটের রাণু মণ্ডল। জীবনে অনেক পরিবর্তন আসে তার। ভবঘুরে রাণুকে ঘরে ফিরিয়ে নেন মেয়ে। একের পর এক গানেরও অফার পেতে শুরু করেন তারকা রাণু। কলকাতার এক পুজোতে থিম সং গাইবেন তিনি। তবে শুধু কলকাতা নয়, এবার রাণু সরাসরি পাড়ি দিলেন মুম্বই। গান গাইলেন হিন্দি ছবির জন্য! হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাইলেন তিনি৷ হয়ে গেল তারই রেকর্ডিং৷ হ্যাপি হার্ডি এন্ড হীর ছবির গান এটি৷

advertisement

কিছুদিনের মধ্যে রাণুকে দেখা যাবে জনপ্রিয় হিন্দি রিয়ালিটি শোয়ে। নাম সুপারস্টার সিঙ্গার। সেখানে রিচারকের ভূমিকায় রয়েছেন হিমেশ রেশমিয়া। তিনিই জানিয়েছেন যে প্রতিভার বিকাশ ঘটুক, চান তিনি। তাই তো হিন্দি ছবিতে তার সুরে রাণুকে গাইবার সুযোগ দিলেন তিনি।

শুনুন সেই গান-

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বলিউডে, রাণু মণ্ডল গান গাইলেন সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে! শুনুন সেই গানের রেকর্ডিং
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল