TRENDING:

প্রাপ্তবয়স্কদের লাঞ্চে ডাকছেন সানি লিওন, কীভাবে যাবেন জেনে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলস: সানি লিওনকে টিভি কিংবা রুপোলি পর্দায় দেখেই আপনি কাত ৷ কতই না বিনিদ্র রাত কেটেছে এই স্বপ্নসুন্দরীর কথা ভেবে ৷ স্ক্রিনে সানি এলেই তাঁর শরীরী বিভঙ্গে মশগুল হয়েছেন আপনিও ৷ একবার সামনে থেকে এই ডিভাকে ইচ্ছে হয়েছে আপনারও ৷ কিন্তু ইচ্ছে থাকলেই যে সব সময় উপায় হবে, তেমনটা তো নয় ৷ এই কথা ভেবে নিজের ইচ্ছেগুলোকে মনের গভীরে লুকিয়ে রেখেছেন আপনি ৷
advertisement

তবে, আপনাদের জন্য সুখবর ৷ আপনিও দেখা করতে পারেন সানি লিওনের সঙ্গে ৷ কাটাতে পারেন দুটি ঘণ্টা ৷ সেরে নিতে পারেন মধ্যাহ্ন ভোজনও ৷ সানি নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন ৷

আর সুন্দরীর সঙ্গে সাক্ষাতের জন্য গাঁটের কড়ি খসাতে হবে আপনাকে ৷ সানির সঙ্গে লাঞ্চ করতে হলে দিতে হবে আড়াই হাজার ইউএসডি ৷ যা ভারতীয় মূল্য অনুযায়ী ১.৬৮ লক্ষ টাকার সমান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

কিন্তু, আপনার সঙ্গে মধ্যাহ্ন ভোজে যাবেন কেন সানি ? আসলে চ্যারিটির জন্য এই বিশেষ অফার ৷ লিউকোমিয়া, লিম্ফোমা, হডকিংস এবং মাইলোমায় আক্রান্ত রোগীদের জীবন বাঁচানোর জন্য একটি সমীক্ষা চালানো হবে ৷ আর সেই কর্মকাণ্ডের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ ৷ সেই কারণেই তাঁর সঙ্গে লাঞ্চের শর্ত নিলাম হতে চলেছে ৷ লস অ্যাঞ্জেলসে হতে চলেছে এই মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান ৷ এমনকী যিনি এই নিলামে জিতবেন, তিনি সুযোগ পাবেন সানির সঙ্গে ছবি তোলার সুযোগও ৷ সেই সঙ্গে সানির পেয়ে যাবেন অটোগ্রাফও ৷ তবে হ্যাঁ সানির সঙ্গে এই লাঞ্চে অংশ নিতে হলে আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রাপ্তবয়স্কদের লাঞ্চে ডাকছেন সানি লিওন, কীভাবে যাবেন জেনে নিন