TRENDING:

'আসুন কথা হোক, বড় দেখে গ্যাস সিলিন্ডার আনবেন!' ইরানিদের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে কটাক্ষ বোমান ইরানির

Last Updated:

পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে আন্তর্জাতিক রাজনীতি যখন তপ্ত, সেই সময়েই হাস্যরসের মোড়কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করলেন বলিউড অভিনেতা বোমান ইরানি। তাঁর মজার ভিডিও ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক চর্চা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম এশিয়ার চলমান সঙ্কটের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করলেন বলিউড অভিনেতা বোমান ইরানি। ‘ইরানিদের সঙ্গে কথা বলতে চান’—ট্রাম্পের এমন মন্তব্যকে ঘিরেই মজার ছলে ভিডিও পোস্ট করে চর্চায় উঠে এলেন তিনি।
'আসুন কথা হোক, বড় দেখে গ্যাস সিলিন্ডার আনবেন!' ইরানিদের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে কটাক্ষ বোমান ইরানির
'আসুন কথা হোক, বড় দেখে গ্যাস সিলিন্ডার আনবেন!' ইরানিদের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে কটাক্ষ বোমান ইরানির
advertisement

পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইরান সংঘাত ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, সেই সময়েই ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ‘ইরানিদের’ সঙ্গে শান্তিস্থাপনের লক্ষ্যে আলোচনা করতে চান। এই মন্তব্যকেই ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বোমান ইরানি।

‘রান্নাঘরে কাঁদছে মা…’ প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে এগিয়ে এলেন পাড়ার মহিলারাই! গয়েশপুরের ১৪ নম্বর ওয়ার্ডে কী ঘটছে দেখুন!

advertisement

বছরভর রাজনৈতিক কাজে ব্যস্ত, কেবল এই দিনটা কেন TMC প্রার্থী কাটান অন্য ভাবে?

ভিডিওতে বোমান মজার ছলে বলেন, ‘ইরানি’ বলতে তিনজনকেই বোঝেন—তিনি নিজে, স্মৃতি ইরানি এবং অরুণা ইরানি, অতএব, এই তিনজনকেই নিশ্চয়ই ডাকা হয়েছে শান্তি আলোচনার জন্য। এর পরেই কমেডিয়ান তথা অভিনেতা জানান, শান্তির জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত।

advertisement

তবে তিনি সরাসরি ওয়াশিংটনে যেতে রাজি নন বলেও কৌতুকের সুরে জানান। তাঁর প্রস্তাব, ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদল মুম্বইয়ের দাদার পার্সি কলোনিতে আসুন। সেখানে তাঁদের জন্য থাকবে ধানসাক, কাস্টার্ডসহ পারসি খাবারের আয়োজন।

এর সঙ্গে তিনি আরও যোগ করেন, যদি সঙ্গে একটি বড় গ্যাস সিলিন্ডার আনা হয়, তাহলে সব কিছু আরও সহজ হয়ে যাবে—এই মন্তব্যেই মূলত ট্রাম্পকে ব্যঙ্গ করেন অভিনেতা।

advertisement

এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। একাধিক অভিনেতা ও সেলেবরিটিও বোমানের রসবোধের প্রশংসা করেছেন। কেউ ‘এপিক’ বলেছেন, কেউ আবার তাঁর এই কৌতুকপূর্ণ মন্তব্যে হেসে ফেলেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

পশ্চিম এশিয়ার মতো সংবেদনশীল ইস্যুর মাঝেও বোমান ইরানির এই হালকা মেজাজের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে নজর কেড়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আসুন কথা হোক, বড় দেখে গ্যাস সিলিন্ডার আনবেন!' ইরানিদের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে কটাক্ষ বোমান ইরানির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল