ছবির গল্প টোকা কম্মটি রোহিতের কাছে খুব একটা নতুন ঘটনা নয় ৷ ‘গোলমাল’ থেকে শুরু করে ‘বোল বচ্চন’ সবেতেই এদিক ওদিক থেকে টুকে ছবি করতেন রোহিত ৷ তবে শাহরুখ-কাজল কামব্যাক ছবিটিও যে হলিউড থেকে কপি করতে চলেছেন, সেই খবরটা এতদিন চেপেই ছিল আরব সাগরের তলায় ৷ শেষমেশ ‘দিলওয়ালে’ ছবির পোস্টারের মধ্যে দিয়েই কেস খেলেন পরিচালক রোহিত শেট্টি ৷ ‘দ্য বেস্ট অফ মি’-এর অনুকরণেই পোস্টার তৈরি হল ‘দিলওয়ালে’র ৷
advertisement
২০১৪ সালে পরিচালক মিশেল হফম্যান হলিউডে তৈরি করেন রোম্যান্টিক ছবি ‘দ্য বেস্ট অফ মি’ ৷ আদ্যপান্ত এই প্রেমের ছবি বেশ জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্বে ৷ পুরনো প্রেম ফিরে পাওয়া, সর্ম্পকের টানাপোড়েন, সব কিছুই ছিল এই ছবির গল্পে ৷ ঠিক যেমনটি রয়েছে ‘দিলওয়ালে’র ট্রেলারে ৷ তবে হলিউডি ছবিটিতে বরুণ ধাওয়ান ও কৃতি শেনন-এর অংশটি ছিল গায়েব ৷ এই দুই নতুন চরিত্র এনেই কী তাহলে রোহিত শেট্টি, ‘দ্য বেস্ট অফ মি’কে বানালেন বলিউডি ছবি ! এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ১৮ নভেম্বর ৷
