TRENDING:

Accident Death: ট্রাকের সঙ্গে সাংঘাতিক সংঘর্ষ... মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা, ঘটনাস্থলেই মৃত অভিনেতার বাবা

Last Updated:

পুলিশ সূত্রে খবর, অভিনেতা শাইন টম চাকো এবং তাঁর পরিবারের সদস্যেরা মেডিক্যাল চেকআপের জন্য ত্রিশুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ধর্মপুরী জেলার পালাকোডে পারাইয়ুরের কাছে গাড়িটির  চালক আনিস (৪২) গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্রাকে ধাক্কা দেন। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং অভিনেতার বাবা চাকো ঘটনাস্থলেই মারা যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোয়েম্বাটুর: ধর্মপুরী জেলার পালাকোডের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত মালায়ালাম অভিনেতার বাবা। গুরুতর জখম অভিনেতাও। কেরালা রাজ্যের ত্রিশুরের বাসিন্দা ৪১ বছর বয়সী অভিনেতা শাইন টম চাকো দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আপাতত পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি।
 ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়.
ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়.
advertisement

পুলিশ সূত্রে খবর, অভিনেতা শাইন টম চাকো এবং তাঁর পরিবারের সদস্যেরা মেডিক্যাল চেকআপের জন্য ত্রিশুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। ধর্মপুরী জেলার পালাকোডে পারাইয়ুরের কাছে গাড়িটির  চালক আনিস (৪২) গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্রাকে ধাক্কা দেন। গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং অভিনেতার বাবা ঘটনাস্থলেই মারা যান। অভিনেতা শাইন, তার ভাই জো জন চাকো এবং অভিনেতার ম্যানেজার আনিস আহত হয়েছেন।

advertisement

আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন

আরও পড়ুন: শিলংয়ের হোমস্টের সিসিটিভি ক্যামেরায় শেষ দেখা যায় মেঘালয়ে নিখোঁজ দম্পতিকে, রাজাকে কুপিয়ে খুন, সোনম কোথায়? বাড়ল রহস্য

খবর পেয়ে পালাকোড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মপুরী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। অভিনেতার বাবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মপুরী সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

সম্প্রতি জনপ্রিয় টেলি-অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়। ক্যানসারের লড়াইয়ে মাত্র ৩৭ বছরেই মৃত্যু হল টেলি-অভিনেতা বিভু রাঘবের। ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২ জুন মুম্বইতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নানাবতী হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Accident Death: ট্রাকের সঙ্গে সাংঘাতিক সংঘর্ষ... মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেতা, ঘটনাস্থলেই মৃত অভিনেতার বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল