TRENDING:

হতাশার সঙ্গে মরণ-বাঁচন লড়াই ! আন্তর্জাতিক সম্মান পেলেন দীপিকা পাড়ুকোন

Last Updated:

বক্স অফিসে প্রশংসা কুড়োচ্ছে দীপিকা পাড়ুকোনের ‘ছপক’ ৷ ছবিতে দীপিকার অভিনয় দেখে সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বক্স অফিসে প্রশংসা কুড়োচ্ছে দীপিকা পাড়ুকোনের ‘ছপক’ ৷ ছবিতে দীপিকার অভিনয় দেখে সমালোচকরা প্রশংসায় পঞ্চমুখ ৷ তবে সিনেমার পর্দায় শুধু লড়াই চরিত্রে নয়, বাস্তবেও দীপিকা যে কতটা লড়াকু মানসিকতার তা বার বার প্রমাণ দিয়েছেন ৷
advertisement

এক সময়ে প্রবল ডিপ্রেশনে চলে গিয়েছিলেন দীপিকা ৷ মানসিক দিক থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি ৷ নিজেকে ঘরে বন্দি করে রাখতেন, কারও সঙ্গে কথা বলতেন না ৷ কেঁদেই যেতেন সারাদিন ৷ তবে দীপিকা এখন হতাশার দিন কাটিয়ে উঠেছেন ৷ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন, প্রেম করেছেন, বিয়ে করেছেন, রণবীর সিংয়ের সঙ্গে সুখের সংসার !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তবে এই বদলানো এতটা সহজ ছিল না দীপিকার কাছে ৷ মানসিক লড়াইটা ছিল খুবই কঠিন ৷ তবে দীপিকা পেরেছেন এ সব থেকে বেরিয়ে আসতে ৷ আর সেই কারণেই দাভোসে আন্তজার্তিক সম্মান পেলেন দীপিকা পাড়ুকোন ৷ হাতে ক্রিস্টালের পুরস্কার নিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করলেন দীপিকা ৷ মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বিশেষ সম্মানে ভূষিত করল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হতাশার সঙ্গে মরণ-বাঁচন লড়াই ! আন্তর্জাতিক সম্মান পেলেন দীপিকা পাড়ুকোন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল