হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি। পরে ‘বিগ বস’ বিজয়ীও হন। তবে পর্দার জীবনের বাইরে, বাস্তব জীবনেও তিনি বেশ জনপ্রিয়। বহুবার বহু কারণে বিতর্কে এসেছেন তিনি। সেসব সামলেও নিয়েছেন দাপটের সঙ্গে। তাঁদের ছেলে রুহানের মাত্র ৪। এরই মাঝে তাঁদের পরিবারে এসেছে খারাপ খবর। ক্যানসার আক্রান্ত দীপিকা। তাঁর স্বামী এবং অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছিলেন, দীপিকার লিভারে টেনিস বলের মতো টিউমার পাওয়া গিয়েছে। পরে মেডিক্যাল পরীক্ষার পর জানা যায় ‘সসুরাল সিমর কা’-র অভিনেত্রী স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। সেই সময় অভিনেত্রীর পোস্টে সবাই সাহস রাখার পরামর্শ দিয়েছিলেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করন। গৌরব খান্না, শ্রদ্ধা আর্যা, আরতি সিং, রাজীব আদাতিয়া সকলেই অভিনেত্রীর পোস্টে রিয়্যাক্ট করেছেন। টিভি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানও ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।
advertisement
গত ২০ ফেব্রুয়ারি থেকে আবার পেটে ব্যথা শুরু হয় তাঁর। আগামিকাল ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানোর কথা দীপিকাকে। এ বার যে সিস্টটি হয়েছে সেটিকে পুড়িয়ে ফেলা হবে বলেই জানান অভিনেত্রীর স্বামী। প্রয়োজনে কেমোথেরাপি দিতে হতে পারে অভিনেত্রীকে।
