TRENDING:

এবার ১ হাজার কোটির জেমস বন্ড !

Last Updated:

এটা হবে, হয়তো ভাবেননি কেউ-ই ৷ কথা ছিল, ‘স্পেকটার’ই হবে জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: এটা হবে, হয়তো ভাবেননি কেউ-ই ৷ কথা ছিল, ‘স্পেকটার’ই হবে জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগের শেষ ছবি ৷ এমনকী, খবরে ছিল জেমস বন্ডের নির্মাতারা নতুন বন্ড খুঁজতেও শুরু করেছিলেন ৷ কিন্তু অগত্যা ঘটল অন্য ঘটনাই ৷ ফের ড্যানিয়েল ক্রেগই ফিরে আসতে চলেছেন বন্ডের নতুন ছবিতে ! তবে আসল খবরটা হল, এই নতুন বন্ডের ছবিতে ড্যানিয়েল ক্রেগের পারিশ্রমিক ১০০০ হাজার কোটি টাকা!
advertisement

২০০৬ সাল থেকে বন্ডের ছবিতে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ ৷ ছবির নাম ক্যাসিনো রয়্যাল ৷ তারপর থেকে বন্ড হয়ে গোটা দুনিয়ার নজর করেছিলেন তিনি ৷ বন্ড হিসেবে ড্যানিয়েলের শেষ ছবি ‘স্পেকটার’ ৷ এই ছবির শ্যুটিং চলাকালীনই ড্যানিয়েল জানিয়ে ছিলেন তিনি আর বন্ড হতে চান না ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ছ'বারের বিধায়ক ফের প্রার্থী, স্টার ক্যাম্পেনার ছাড়াই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রচারে উপচে পড়া ভিড় কাটোয়ায়
আরও দেখুন

ড্যানিয়েলের মানা করার পর থেকেই, বন্ড সিরিজের নির্মাতারা খুঁজছিলেন নতুন বন্ড ৷ কিন্তু ড্যানিয়েল ক্রেগের জনপ্রিয়তাকে খর্ব করতে পারে এমন কোনও হলিউডি হিরোকেই খুঁজে পাচ্ছিলেন না তারা ৷ শেষমেশ ড্যানিয়েলের কাছেই ফিরে যাওয়া ৷ আর এবারটা ড্যানিয়েলে চেয়ে বসলেন ১০০০ হাজার কোটি টাকার পারিশ্রমিক ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার ১ হাজার কোটির জেমস বন্ড !