TRENDING:

বাদশা ঝড়ে কি পিছিয়ে যাচ্ছে শক্তিশালী বাজিরাও ?

Last Updated:

শুক্রবার সকাল হতে না হতেই বক্স অফিস জমজমাট ৷ ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’ নিয়ে সিনেপাড়ায় জব্বর খবর ৷ নানা বিতর্ক, নানা সমালোচনা ৷ ‘বাজিরাও মস্তানি’ ভালো, নাকি ‘দিলওয়ালে’ ! দুই তরফেই চলছে নানা বচসা ৷ আপাতত, সেই বচসাকে দূরে রাখুন আসুন দেখআ নেওয়া যাক, বক্স অফিসে এখনও অবধি রইল কে এগিয়ে, আর রইল কে পিছিয়ে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুক্রবার সকাল হতে না হতেই বক্স অফিস জমজমাট ৷ ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মস্তানি’ নিয়ে সিনেপাড়ায় জব্বর খবর ৷ নানা বিতর্ক, নানা সমালোচনা ৷ ‘বাজিরাও মস্তানি’ ভালো, নাকি ‘দিলওয়ালে’ ! দুই তরফেই চলছে নানা বচসা ৷ আপাতত, সেই বচসাকে দূরে রাখুন আসুন দেখআ নেওয়া যাক, বক্স অফিসে এখনও অবধি রইল কে এগিয়ে, আর রইল কে পিছিয়ে !
advertisement

এখনও অবধি পাওয়া বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, উত্তেজনার দিক থেকে এগিয়ে রয়েছে বাদশা খানের ছবি ‘দিলওয়ালে’ই ৷ শাহরুখ-কাজলের অনস্ক্রিন ম্যাজিক থেকে সকাল থেকে ইয়ংজেনদের মধ্যে তুমুল উত্তেজনা ৷ শাহরুখই নাকি বেস্ট খান ! এরকমই স্লোগান চারিদিকে ৷ সব মিলিয়ে দর্শকদের কাছে ইতিমধ্যে হিট রোহিতের ‘দিলওয়ালে’ ! সিনেসমালোচকদের মতে, ‘দিলওয়ালে’ ছবিটি একেবারেই রোহিতের পুরনো ফমুর্লা ৷ ঝকঝকে জামাকাপড়, ট্রেন্ডি সংলাপ, জমজমাট গান, আর স্টাইল উসকে দিয়ে শাহরুখের হিরোইজম ৷ আর গল্প! সে তো একেবারেই গৌন ৷

advertisement

হলিউডের দুই জনপ্রিয় ছবি ‘হাউ আই মেট ইওর মাদার’ ও ‘লাভ অ্যাকচুয়ালি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘দিলওয়ালে’ ছবির চিত্রনাট্য ৷ সঙ্গে শাহরুখ-কাজল রোমান্স তো রয়েইছে ৷ অন্যদিকে বরুণ ধাওয়ানকে বলা হচ্ছে তিনি নাকি বলিউডের নতুন গোবিন্দা৷ নতুন হিরোইন কীর্তি শেনন আলাদা করেছে মন কেড়েছে ইয়ংজেনদের ৷ সব মিলিয়ে ‘দিলওয়ালে’ ছবির গল্পের গরু গাছে উঠলেও, বক্স অফিসের ট্রেন্ড আপাতত হাতে নিয়েছেন শাহরুখ খানই ৷ তাই সেই হিসেবে এগিয়ে রয়েছেন শাহরুখের ‘দিলওয়ালে’ই !

advertisement

সুন্দর, গোছানো, ফিল্মি ‘’ ভাষায় ‘সিনেম্যাটিক’! সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’কে ঠিক এইভাবেই বণর্না করছেন সিনে পরিচালকরা ৷ তাঁদের মতে, বনশালির অন্যান্য ছবির মতোই ‘বাজিরাও মস্তানি’ও লার্জার দ্যান লাইফ ৷ সুন্দর করে সাজানো ছবির সেট, প্রত্যেকটি ফ্রেম যেন পারফেক্ট, হাতে আঁকা ছবির মতো ৷ তবে ছবিটি অতিমাত্রায় দীর্ঘ হওয়ায় একটু পিছিয়ে পড়েছে বাজিরাও ৷ সমালোচকদের মতে, ছবিটি বড্ড বেশি রাশভারি ৷ সবসময়ই একটু ভারাক্রান্ত ভাব চিত্রনাট্যে ৷ দীপিকা ও প্রিয়াঙ্কা চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করে গিয়েছেন, মাঝে মধ্যেই হারিয়ে ফেলেছেন নিজস্বতাকে ৷ অন্যদিকে রণবীর সিং চমকে দিয়েছেন তাঁর অভিনয়ে ৷ বাজিরাও-য়ের চরিত্রে তিনিই সেরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

‘দিলওয়ালে’ ছবি থেকে একেবারে আলাদা ‘বাজিরাও মস্তানি’ ৷ তাই লড়াইটা সিনেমার চিত্রনাট্যে নয়, বরং শাহরুখের প্রোডাকশন ও বনশালির ছবি নিয়েই ৷ ‘ওম শান্তিু ওম’ ও ‘সাঁওয়ারিয়া’র স্মৃতিকে উসকে দিয়ে ফের বক্স অফিসে বাজিমাত হয়তো করবেন শাহরুখ দিলওয়ালেই ! কারণ, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, শুক্রবারে ৭০ শতাংশ বুকিংয়ে এগিয়ে ‘দিলওয়ালে’, আর ‘বাজিরাও মস্তানি’-এর ঝুলিতে মোটে ৩০ শতাংশ !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাদশা ঝড়ে কি পিছিয়ে যাচ্ছে শক্তিশালী বাজিরাও ?