কলকাতায় এসে শ্যুটিং শুরু হওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া পেজে বার্তা দিয়েছেন ইয়ামি। ২৫ জুলাই থেকে মহানগরীতে শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। ট্যুইটারে সেট থেকে দুটি ছবি শেয়ার করে ইয়ামি লিখেছেন, 'সেটে শট। লস্ট শ্যুটিংয়ের যাত্রাশুরু হল।' এই ছবিতে ইয়ামির সঙ্গে দেখা যাবে পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালাম, পিয়া বাজপেয়ী ও তুষার পান্ডেকে। একটি রহস্য উদঘাটনের টানটান গল্প নিেয় এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২২ সালে।
advertisement
এর আগেই ইয়ামি জানিয়েছিলেন, অত্যন্ত কঠিন বাস্তব ও থ্রিলারের মেলবন্ধনে গল্প বলবে 'লস্ট'। গত ১৩ জুলাই ছবির প্রথম পোস্টার শেয়ার করে এই ছবি করার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বলেছেন, 'তদন্তকারী এক ড্রামার আদলে তৈরি হবে ছবিটি। কথা দেওয়া, দায়িত্ব পালন, হাত ধরা, পাশে থাকা, পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার মতো নানা বিষয়ে কথা বলবে ছবি। রয়েছে আবেগের টানাপোড়েনও। হারিয়ে যাওয়া অনেক কিছুই খুঁজবে লস্ট।'
গত ৪ জুন একেবারেই ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে ইয়ামি গৌতমের। বিয়ের পর এই ছবিতেই অভিনয় জীবনে ফিরলেন ইয়ামি, এলেন কলকাতায়। উরি পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ে করেছেন অভিনেত্রী।
