TRENDING:

‘হাতে অনেক কাজ আছে’, শাহরুখের এই কথা শুনে তাঁকে থাপ্পড় মেরেছিলেন সরোজ খান

Last Updated:

শাহরুখ তখন কেরিয়ারের মধ্য গগনে । দিনে তিনটে শিফ্টে কাজ করছেন তিনি । সরোজের কাছে নাচের তালিম নেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েছিলেন বাদশাহ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিপাড়ার সকলের ভালবাসার মাস্টারজি ছিলেন তিনি । সকলেই তাঁকে শ্রদ্ধা করতেন । তাবড় তাবড় স্টারদের শিক্ষা যেমন তিনি দিতেন, তেমনই প্রয়োজনে শাসনও করতেন তাঁদের । এমন মোক্ষম শাসন তিনি করেছিলেন খোদ কিং খানকেও ।
advertisement

সে সময় শাহরুখের কোনও একটি ছবির গানের কোরিওগ্রাফি করছিলেন সরোজ খান । শাহরুখ তখন কেরিয়ারের মধ্য গগনে । দিনে তিনটে শিফ্টে কাজ করছেন তিনি । সরোজের কাছে নাচের তালিম নেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েছিলেন বাদশাহ । বলে ফেলেছিলেন, ‘‘হাতে প্রচুর কাজ...।’’

এই কথা শুনেই রেগে যান সরোজ খান । শাহরুখের গালে আলতো থাপ্পড় মেরে বলেন, ‘হাতে অনেক কাজ’ এ কথা কখনও বলতে নেই ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

শেষ বয়সে হাতে কোনও কাজই ছিল না বলিউড ঘরাণার জন্মদাত্রী সরোজ খানের । ছবির অফার আর আসত না তাঁর কাছে । নাচের স্কুলে উঠতি নায়িকাদের ক্লাসিক্যাল ডান্সের প্রশিক্ষণ দিয়েই শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন তিনি ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘হাতে অনেক কাজ আছে’, শাহরুখের এই কথা শুনে তাঁকে থাপ্পড় মেরেছিলেন সরোজ খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল