TRENDING:

Tapsee Pannu: তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত? কিন্তু কেন, স্পষ্ট জবাব অভিনেতার

Last Updated:

ছবিতে নাকি তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সম্প্রতি নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পেয়েছে তাপসী পান্নু (Tapsee Pannu) ও বিক্রান্ত মাসে (Vikrant Massey) অভিনীত ছবি 'হাসিন দিলরুবা' (Hasin Dilruba)। ছবিতে নাকি তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত। এক সংবাদমাধ্য়মের সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এবার এই মন্তব্য নিয়েই মুখ খুললেন বিক্রান্ত।
advertisement

বিক্রান্তের মতে, ওই সাক্ষাৎকারে বিশেষ করে তাপসীর ওই মন্তব্যটিকে তুলে ধরা হয়েছে হেডিং হিসেবে। আর তার পিছনের উদ্দেশ্য হলো 'ক্লিকবেট'। তাপসী মজা করেই কথা‌টা বলেছে বলে দাবি তাঁর। বিক্রান্তের কথায় তাপসী একজন প্রাণোচ্ছল মানুষ যিনি ৫ মিনিটের বেশি চুপ করে থাকতে পারেন না। তাই স্রেফ মজার ছলেই তিনি এই মন্তব্য করেছেন।

advertisement

এক সংবাদমাধ্যমের তরফ থেকে বিক্রান্তকে জিজ্ঞাসা করা হয়, সত্যিই কি বিক্রান্ত তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন? উত্তরে বিক্রান্ত বলেন, "না। এরকম কোনও ব্যাপারই নয়। তাপসী একজন খুব হাসিখুশি মানুষ। ও ৫ মিনিটের বেশি চুপ করে বসে থাকতে পারে না। সব সময়ে হাসতে থাকে। ও একটা সাক্ষাৎকারে মজা করে বলেছে- 'এই ছেলেরা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পায়'। আর ক্লিকবেটের জন্য ওই মন্তব্যটাই তুলে ধরা হয়েছে।"

advertisement

বিক্রান্ত আরও বলছেন, "আমায় যদি পরিষ্কার করে বলতে বলা হয়, কেউই ভয় পায়নি। আমরা খুবই পেশাদার। ভদ্রতা ও দয়ালু আচরণ দেখে যদি কেউ সত্যিই ভাবে ভয় পেয়েছি, তাহলে সম্পর্কের আরও অন্যান্য দিকগুলি তাঁকে বুঝতে হবে।"

হাসিন দিলরুবা-তে এছাড়াও অভিনয় করেছেন হর্ষবর্ধণ রাণে। দুই সহ অভিনেতা সম্পর্কে তাপসী এক সংবাদমাধ্যমের কাছে বলেছেন, "ওদের যাতে স্বাচ্ছন্দ্য বোধ হয় আমি সেই চেষ্টা করেছি। কারণ দেখে মনে হচ্ছিল, ওরা খুব ভয় পেয়ে রয়েছে। দুটো ছেলেই খুব ভয় পেয়েছিল। আমি জানি না আকমর ভাবমূর্তি কেমন বা অন্য কোনও সমস্যা আছে কি না। আমি ভিনিলের কাছে গিয়ে এই ব্যাপারে নালিশ করতাম।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

প্রসঙ্গত, হাসিন দিলরুবা পরিচালনা করেছেন ভিনিল ম্যাথিউ, লিখেছেন কণিকা ধিলন। গত ২ জুলাই ছবিটি মুক্তি পেয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tapsee Pannu: তাপসীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ভয় পেয়েছিলেন বিক্রান্ত? কিন্তু কেন, স্পষ্ট জবাব অভিনেতার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল