TRENDING:

এই বলি নায়িকার আধার কার্ড জাল করে পাঁচ তারা হোটেলে ঘর বুক করা হল

Last Updated:

তাঁর নামে পাঁচ তারা হোটেলে রুম বুক করা হয়েছে ৷ আধার কার্ডের মতো ‘বৈধ’ নথি দেখিয়ে সমস্ত নিয়ম মেনেই বুক হয়েছে সেই ঘর ৷ অথচ সে কথা জানেনই না খোদ নায়িকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাঁর নামে পাঁচ তারা হোটেলে রুম বুক করা হয়েছে ৷ আধার কার্ডের মতো ‘বৈধ’ নথি দেখিয়ে সমস্ত নিয়ম মেনেই বুক হয়েছে সেই ঘর ৷ অথচ সে কথা জানেনই না খোদ নায়িকা ৷ হোটেলের এক কর্মচারী এসে তাঁকে রুম বুকিংয়ের কথা বলায় যেন আকাশ থেকে পড়লেন অভিনেত্রী ঊর্বষী রাউতেলা ৷
advertisement

আরও পড়ুন: কী বলছেন হৃতিক ? দয়া করে হেডফোনে শুনুন

ঘটনাটি প্রকাশ্যে আসে মঙ্গবার রাতে ৷ ওই দিন বান্দ্রার একটি পাঁচ তারা হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অভিনেত্রী ৷ অনুষ্ঠানের ফাঁকে হোটেলর এক কর্মচারী তাঁকে এসে জানায়, হোটেলে তাঁর রুম বুক করা আছে ৷ এতেই আশ্চর্য হয়ে যান তিনি ৷ কারণ এই হোটেলে কোনও রুম ভাড়া নেননি তিনি ৷ নিজের সেক্রেটারিকে জিজ্ঞাসা করে সেই সম্বন্ধে আরও নিশ্চিত হয়ে যান ঊর্বসী ৷ হোটেল জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে আসল তথ্য ৷ জানা যায়, অভিনেত্রীর জাল আধার কার্ড বের করে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কাজ করেছে ৷

advertisement

এরপরেই বাদ্রা থানায় অভিযোগ দায়ের করেন ঊর্বসী ৷ অজ্ঞাত পরিচয় ওই ব্যাক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ৪৪৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: বিজয় মালিয়ার হ্যাট্রিক ! এয়ার হোস্টেস পিঙ্কি লালওয়ানির সঙ্গে বিয়ে করছেন 'দ্য ব্যাড বয়'

Image: Yogen Shah

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই ঘটনায় ফের উঠে এল আধারে ব্যক্তিগত তথ্য গোপনীয়তা প্রসঙ্গ ৷ আধার তথ্য কতটা সুরক্ষিত, তা নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া(ইউআইডিএআই) যদিও এই সন্দেহকে উড়িয়ে দিয়েছে একাধিকবার, তারপরেও ঊর্বসীর ঘটনা প্রশ্ন তুলে দিল আবারও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই বলি নায়িকার আধার কার্ড জাল করে পাঁচ তারা হোটেলে ঘর বুক করা হল