যেমন, সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত ‘গুলাবো সিতাবো’ অনলাইনে মুক্তি পাওয়ার খবর সকলেরই জানা ৷ এবার একই পথে হাঁটতে চলেছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শকুন্তলা দেবী’ ৷ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন ৷ শকুন্তলা দেবী ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে ৷ এই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই ৷ তাহলে কি বলিউডে ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়ার এই নতুন ধারা তৈরি হয়ে গেল? এই প্রশ্নই উঠছে ৷
advertisement
এই লকডাউনেই ‘অ্যামাজন প্রাইম’-এ ফার্স্ট ডে, ফার্স্ট শো নিয়ে আসছে এমনই সাত সাতটি ছবি । ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’ ছাড়াও আসছে কৃতি সুরেশের ‘পেঙ্গুইন’, জ্যোতিকা অভিনীত ‘পোমঙ্গলা ভন্ডাল’, অদিতি রাও হায়দারির ‘সুফিয়াম সুযাথায়ুম’ এবং কানাড়া ছবি ‘ল’ ও ‘ফ্রেঞ্চ বিরিয়ানি’ ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2020 12:34 PM IST
