TRENDING:

জাহির খান-সাগরিকা ঘাটকের পরিবারে বড় ধাক্কা! চলে গেলেন পরিবারের প্রিয় সদস্য

Last Updated:

‘‘আমি মারাত্মক শূন্যতা অনুভব করছি, যা আর কোনওদিন পূর্ণ হবে না । ’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনেত্রী সাগরিকা ঘাটকে আর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের পরিবারে দুঃসংবাদ । ৬৪ বছর বয়সে চলে গেলেন সাগরিকার বাবা । বাবার স্মৃতির উদ্দেশ্যে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সাগরিকা । ছোটবেলার নানা সুন্দর মুহূর্তের ছবি ভেসে উঠেছে সেই নস্ট্যালজিক পোস্টটিতে । ছোটবেলায় বাবা, মা, ভাই ও তাঁদের বাড়ির পোষ্যের সঙ্গে সাহরিকার ছবিগুলি দেখলে মন জুড়িয়ে যায় ।
advertisement

সেই পোস্টের ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘‘বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের সঙ্গে আর কোনওদিন থাকবে না । তবে আমি জানি তুমি এখন অনেক শান্তিপূর্ণ জায়গায় আছো । আমি মারাত্মক শূন্যতা অনুভব করছি, যা আর কোনওদিন পূর্ণ হবে না । অনেক ধন্যবাদ তোমাকে, আমাকে এত সাহসী করে গড়ে তোলার জন্য । লভ ইউ লট ড্যাডি । তোমাকে ভীষণ মিস করছি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

সাগরিকার এই পোস্টের পরেই একের পর এক তারকারা শোকজ্ঞাপন করতে শুরু করেন । অনেকেই দুঃখপ্রকাশ করেন । যুবরাজ সিংয়ের স্ত্রী হেজেল কিচ লেখেন ‘‘আই অ্যাম সো সরি ফর ইওর লস ।’’ অভিনেত্রী বিদ্যা মালভেদ যিনি ‘চক দে ইন্ডিয়া’য় সাগরিকার কো-স্টার ছিলেন, তিনি লেখেন,‘‘ইয়েস মাই লভ....তুমি খুব স্ট্রং আর সাহসী । তোমার জন্য অনেক ভালবাসা আর প্রার্থনা রইল ।’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
জাহির খান-সাগরিকা ঘাটকের পরিবারে বড় ধাক্কা! চলে গেলেন পরিবারের প্রিয় সদস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল