TRENDING:

পাপা নেই ৩ দিন হল, শূন্য কাপুর বাংলোয় অবশেষে পৌঁছলেন ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গত বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। লকডাউনের মধ্যেই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতি মুম্বইয়ের চন্দনওয়ারা শ্মশানে সেদিনই বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় অভিনেতার । একমাত্র ছেলে রণবীর কাপুর বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন । কিন্তু আসতে পারেননি ঋষি ও নিতু কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি ।
advertisement

বাবাকে শেষ দেখাও দেখতে পাননি ঋদ্ধিমা । লকডাউের জেরে গোটা দেশেই ব্যহত পরিবহণ ব্যবস্থা । ঋদ্ধিমা থাকেন দিল্লিতে । লকডাউনের জেরে তিনি মুম্বই পৌঁছতে পারেননি তখন । অবশেষে আজ নিজের মেয়ে, ঋষি কাপুরের আদরের নাতনি সামারাকে নিয়ে মুম্বইয়ে পা রাখেন ঋদ্ধিমা । বাবা’কে অসম্ভব ভালবাসতেন ঋদ্ধিমা । কিন্তু শেষ সময়ে পাশে থাকতে পারেননি । দূর থেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘‘পাপা, আই লভ ইউ, আই ইউল অলওয়েজ লভ ইউ । RIP আমার সর্ব শক্তিমান যোদ্ধা । তোমাকে প্রত্যেকদিন মিস করব, তোমার রোজকার ফোন মিস করব ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাপা নেই ৩ দিন হল, শূন্য কাপুর বাংলোয় অবশেষে পৌঁছলেন ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল