TRENDING:

Milind Soman: অতল জলের আহ্বান, সুইমিং পুলের গভীরে উষ্ণ সুপারমডেল

Last Updated:

মিলিন্দের নীল হল অতল জলের হাতছানি ৷ মডেল-অভিনেতা মিলিন্দ জলভরা সুইমিং পুলের নীচে ডুব দিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : সপ্তাহান্তের পর ‘মানডে ব্লুজ’ নিয়ে শঙ্কিত? তা হলে এক বার চোখ রাখতে পারেন মিলিন্দ সোমনের প্রোফাইলে ৷ তাঁর প্রোফাইলও ‘ব্লু’ ৷ তবে তার সঙ্গে সপ্তাহের প্রথম কাজের দিনের বিষাদসঙ্গীত জড়িয়ে নেই ৷ বরং, মিলিন্দের নীল হল অতল জলের হাতছানি ৷ মডেল-অভিনেতা মিলিন্দ জলভরা সুইমিং পুলের নীচে ডুব দিয়েছেন ৷ শুধু ডুবই দেননি ৷ আধশোয়া হয়ে শুয়ে রীতিমতো কেতাদুরস্ত পোজে ছবিও তুলেছেন ৷ ইনস্টাগ্রমে ছবি পোস্ট করে তার ক্যাপশন দিয়েছেন, ‘আপনি কি মানডে ব্লুজ-এর কথা বললেন?’ তাঁর কীর্তিতে নেটিজেনরা হতবাক৷ ইনস্টা ভরে গিয়েছে নীল হৃদয় ইমোজিতে ৷
advertisement

গত সপ্তাহে মিলিন্দ তাঁর ‘মানডে মোটিভেশন’ পোস্টে বৃষ্টিতে ভিজে দৌড়ের ছবি পোস্ট করেছিলেন ৷ জানিয়েছিলেন, তিনি প্রতিদিন ৬ কিমি করে দৌড়ন ৷ এই বয়সে এত শক্তি ও উদ্যমের রহস্য কী? মিলিন্দ শেয়ার করেছেন তাঁর ডায়েটও ৷ শাক সব্জি ও ফলই আহার্য নিরামিষাশী মিলিন্দের ৷

advertisement

কয়েক মাস আগে করোনায় আক্রান্ত হন মিলিন্দ ৷ তার পর জঙ্গলে ঘেরা পাহাড়ি জায়গায় নিভৃতবাস করছেন তিনি ৷ সঙ্গী হয়েছেন স্ত্রী অঙ্কিতাও ৷ করোনামুক্ত হওয়ার পর কিছু দিন আগে মিলিন্দ মুম্বই এসেছিলেন প্লাজমা দান করার জন্য ৷ কিন্তু হতাশ হয়ে তাঁকে ফিরে যেতে হয়েছে ৷ কারণ চিকিৎসকরা জানিয়েছেন তাঁর দেহে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

মধু সাপ্রের সঙ্গে জুতোর বিজ্ঞাপনে মিলিন্দের ন্যুড মডেলিং বিতর্কের ঝড় তুলেছিল ৷ আলিশা চিনয়ের মিউজিক ভিডিয়ো ‘মেড ইন ইন্ডিয়া’-তেও আলোচ্য ছিলে তিনিই ৷ এই সুপরমডেলের আস্তিনে রয়েছে ‘শেফ’, ‘বাজীরাও মস্তানি’, ‘ভেজা ফ্রাই’-সহ একাধিক বক্সঅফিস সফল ছবি৷ বড় ও ছোট পর্দার জনপ্রিয় মুখ মিলিন্দের অভিনয় নজর কেড়েছে ‘পুরুষপুর’ ওয়েবসিরিজেও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Milind Soman: অতল জলের আহ্বান, সুইমিং পুলের গভীরে উষ্ণ সুপারমডেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল