TRENDING:

Mandira Bedi's Husband Passes Away: সদ্য বাবা হয়েছিলেন কন্যার, ৪৯ বছরে মারা গেলেন মন্দিরা বেদির স্বামী

Last Updated:

দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখেই কাটছিল দিন । বুধবার সকালে হৃদযন্ত্র বিকল (Cardiac Arrest) হয়ে অকাল মৃত্যু হয় মন্দিরা বেদির (Mandira Bedi) স্বামী, পরিচালক-প্রযোজক রাজ কৌশলের (Raj Kaushal) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাত্র ৪৯ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী মন্দিরা বেদির (Mandira Bedi) স্বামী পরিচালক রাজ কৌশল ( Raj Kaushal) । বুধবার সকালে হৃদযন্ত্র বিকল (Cardiac Arrest) হয়ে তাঁর অকাল মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । তাঁদের পারিবারিক বন্ধু, অভিনেতা রোহিত রায় (Rohit Roy) সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে এই খবরের সত্যতা স্বীকার করেছেন । এ দিন সকালে নিজের বাড়িতেই ভোর সাড়ে ৪টে নাগাদ তিনি মারা যান বলে জানিয়েছেন রোহিত ।
advertisement

পরিচালক অনির ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন । তিনি লেখেন, ‘‘খুব তাড়াতাড়ি চলে গেল রাজ । খুবই দুঃখজনক । আমার প্রথম ছবির অন্যতম প্রযোজক ছিলেন রাজ । ‘মাই ব্রাদার নিখিল’ আমার প্রথম ছবি । উনি এমন একজন ছিলেন, যিনি আমাদের চিন্তাভাবনাকে সবসময় প্রশয় দিতেন । তাঁর আত্মার জন্য প্রার্থনা করি ।’’

advertisement

প্রসঙ্গত, নব্বইয়ের দশক থেকে বিষের দশকের প্রথমভাগ, এই সময়টাতে বহু ছবি পরিচালকনা ও প্রযোজনা করেছেন রাজ । ২০০৬ সালে তাঁর শেষ পরিচালিত ছবি ছিল ‘অ্যান্টনি কৌন হ্যায়’। এই থ্রিলার ছবিটিতে অভিনয় করেছিলেন আরসাদ ওয়ার্সি ও সঞ্জয় দত্ত ।

মাত্র দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে পার্টির ছবি দিয়েছিলেন রাজ । সাগরিকা ঘাটকে, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি থেকে শুরু করে স্ত্রী মন্দিরা, দুই সন্তান, সকলেই উপস্থিত ছিলেন রবিবারের সেই মজার গেট-টুগেদারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

১৯৯৯ সালের ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী মন্দিরা বেদীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ । তাঁদের জুটি ছিল বলিউডের দীর্ঘমেয়াদি জুটি গুলির অন্যতম । ২০১১, ১৯ জুন ছেলে ভীরের জন্ম । এরপর গত বছর অক্টোবর মাসে ৪ বছরের কন্যা সন্তান তারা’কে নিজেদের পরিবারে নিয়ে আসেন মন্দিরা-রাজ । দুই ছেলেমেয়ে নিয়ে সুখে কাটছিল তাঁদের জীবন । হঠাৎই ছন্দপতন ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mandira Bedi's Husband Passes Away: সদ্য বাবা হয়েছিলেন কন্যার, ৪৯ বছরে মারা গেলেন মন্দিরা বেদির স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল