TRENDING:

আরবাজ খান, সোহেল খান ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করল BMC

Last Updated:

কোভিড স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: খান পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে দায়ের করা হল মামলা । সলমন খানের ভাই আরবাজ খান, সোহেল খান ও তাঁর ছেলে নির্বান খানের বিরুদ্ধে মামলা দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ( BMC) । কোভিড স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে ।
advertisement

সূত্রের খবর, আরবাজ, সোহেল এবং নির্বান গত ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছেন । দুবাই থেকে ফেরার পর তাঁদের তাজ হোটেলে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু তাঁরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, হোটেলে থাকার নাম করে বান্দ্রায় নিজেদের বাড়িতে চলে যান । এমনকি তাঁরা পুলিশকে জানিয়েছিলেন, তাজের একটি স্যুটও বুক করেছেন তাঁরা । কিন্তু দেশে ফিরে হোটেলে না গিয়ে চলে যান নিজেদের বাড়িতে । এরপরেই ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিএমসি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

ব্রিটেন বা দুবাই থেকে কোনও যাত্রী দেশে এলে এখন ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক । করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আসার পর থেকেই এই নতুন নিয়ম বলবৎ করা হয়েছে ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আরবাজ খান, সোহেল খান ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করল BMC
Open in App
হোম
খবর
ফটো
লোকাল