TRENDING:

টুইঙ্কলকে অটোয় চাপিয়ে, অটো ড্রাইভার আক্কি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্না ৷ বি-টাউনের মোস্ট কুল কাপল ৷ তাঁদের প্রেম কাহিনি তো সবারই জানা ৷ ঘরকন্নার মাঝেই এই বলি সেলেবের রসায়নের কিছু ছবি মাঝে মধ্যেই স্থান পায় তাঁদের ইনস্টাগ্রাম পেজে ৷
advertisement

শরীরটাকে সুস্থ রাখতে সব সময়ই শরীর-চর্চায় বিশ্বাসী এই সেলেব দম্পতি ৷

বি-টাউনে কান পাতলেই শোনা যায়, পার্টি থেকে শত যোজন দূরে থাকেন ‘খিলাড়ি কুমার’ ৷ বরং রাতের বেলায় জলদি ঘুমিয়ে সকাল সকাল উঠে পড়ার অভ্যাস তাঁর ৷ এমনটাই অভ্যাস টুইঙ্কলেরও ৷ আর ব্যস্ত ফিল্মি শিডিউল থেকে একটু সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন আক্কি ৷ কখনও স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে ছবি দেখতে যান, কখনও যান রেস্তোঁরায়। আবার কখনও ছেলের সঙ্গে রান্নায় মজে যান অক্ষয় ৷

advertisement

অক্ষয় কুমারের সেই পোস্ট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

আজ রবিবার এক্কেবারে অন্য মেজাজে পাওয়া গেল অক্ষয় কুমারকে ৷ স্ত্রী টুইঙ্কল খন্নাকে অটোয় চাপিয়ে নিজেই ড্রাইভারের সিটটিতে বসেন এই তারকা ৷ এখানেই শেষ নয় ৷ অটোটি চালিয়ে স্ত্রীকে দিব্যি অটো ড্রাইভে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ আর সেই মুহূর্তের ছবি তুলে অক্ষয় ও টুইঙ্কল দু‘জনেই পোস্ট করেছেন তাঁদের ইনস্টাগ্রাম পেজে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
টুইঙ্কলকে অটোয় চাপিয়ে, অটো ড্রাইভার আক্কি