TRENDING:

এই ছোট্ট মেয়েটিই এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ! দেখুন ছবি

Last Updated:

একের পর এক ছবিতে ভাল অভিনয় করছেন তিনি। ভাল বললেও কম বলা হয়। নতুন বলিউড অভিনেত্রীদের মধ্যে তাঁর নাম সবার আগে আসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মায়ের কোলে ছোট্ট মেয়ে। মিষ্টি বাচ্চা মেয়ে। ছবি দেখলেই মনে পড়ে যায় বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটের কথা। ছবিটা আলিয়ার ছোট বেলার। মা সোনি রাজদানের কোলে ছোট্ট আলিয়া। আলিয়া মহেশ ভাট ও সোনি রাজদানের মেয়ে। মহেশ অন্য পক্ষের মেয়ে পূজা ভাটের মতো আলিয়াও নিজের কাজ দিয়ে বলিউডে আলাদা পরিচয় তৈরি করেছেন।
advertisement

বাবা মহেশ ভাট বলে আলিয়া আলাদা কোনও সুবিধা পাননি।করণ জোহর তাঁর অডিশন নিয়ে তবেই তাঁকে নিয়েছিলেন 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর জন্য। আলিয়াকে গান চালিয়ে দিয়ে নাচতে বলেছিলেন করণ। আলিয়ার প্রাণবন্ত নাচ দেখেই সেদিন করণ তাঁর ছবিতে সুযোগ দেন আলিয়াকে। আর আজ আলিয়া নিজেকে প্রমাণ করেছেন তাঁর কাজ দিয়ে। একের পর এক ছবিতে ভাল অভিনয় করছেন তিনি। ভাল বললেও কম বলা হয়। বর্তমান নতুন বলিউড অভিনেত্রীদের মধ্যে আলিয়ার নাম সবার আগে আসে। এখন তিনি প্রেম করছেন চুটিয়ে রণবীর কাপুরের সঙ্গে। রণবীর তাঁর ছোটবেলার ক্রাশ। আলিয়ার এই ছোট্ট বেলার ছবি শেয়ার হতেই ভাইরাল হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই ছোট্ট মেয়েটিই এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ! দেখুন ছবি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল