TRENDING:

চলন্ত মিক্সির জারে ঢুকে গেল আঙুল, গলগল করে বেরোল রক্ত, লকডাউনের মধ্যেই অভিনেত্রীর বড় অ্যাক্সিডেন্ট

Last Updated:

বাড়িতে একাই ছিলেন অভিনেত্রী,দেখে নিন এখন কেমন আছে তাঁর আঙুল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে এমার্জেন্সি অস্ত্রোপচার করাতে হল ৷ তাঁর কনিষ্ঠ আঙুল বা কড়ে আঙুল ভেঙে যাওয়ায় সেটা অপারেশন করে ঠিক করাতে হল ৷ মে মাসের ১৪ তারিখ নিজের বাড়িতেই বিপত্তির মধ্য পড়েন অভিনেত্রী ৷
advertisement

সানিয়া নিজের বাড়িতে চাটনি করছিলেন সেখানেই গণ্ডগোলের শুরু ৷ সূত্রের খবর অনুযায়ী নিজের মিক্সিতে কিছু একটা ব্লেন্ড করছিলেন ৷ এই সময় হঠাৎ করেই সেখান থেকে ঢাকনা খুলে যায় ৷ যখন তিনি ফের ঢাকনা লাগানোর চেষ্টা করছেন তখন হঠাৎ করেই তার আঙুল সেই ব্লেন্ডারের জারে ঢুকে যায় ৷ গলগল করে রক্ত বেরোতে শুরু করে ৷

advertisement

‘সানিয়া বাড়িতে একা ছিলেন , এতটা রক্ত বেরিয়ে যাওয়ায় প্রায় অজ্ঞানের মতো মনে করছিলেন তিনি ৷ তিনি দ্রুত নিজের এক বন্ধুকে কোনওরকমে ফোন করেন ৷ সেই খবর পেয়ে অন্য একজন তাঁর কাছে পৌঁছে তাঁকে সাববার্ন হাসপাতালে নিয়ে যান ৷ কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয় ৷ ’ অভিনেতার দুটি ফ্র্যাকচার হয়েছে ৷ একটা ডিসলোকেশন অন্যটি দু-তিনটি বড় কাটা ৷ দ্রুত তাঁর অস্ত্রোপচার করানো হয় ৷

advertisement

সানিয়া নিজের প্রাক্তন রুমমেট হর্ষিতা কালরাকে ফের ডেকে নিয়েছেন তাঁর সঙ্গে থাকার জন্য ৷ যতদিন তিনি ঠিক হন ততদিন তাঁর রুমমেট তাঁর সঙ্গে থাকবেন ৷ তবে কয়েকদিন পর তিনি নিজের বাবা- মায়ের সঙ্গে দিল্লি ফিরে যেতে পারেন ৷

advertisement

২৩ মে তিনি নিজের হাতে ব্যান্ডেজে বাঁধা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৷ লকডাউনের মধ্যেও সানিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ছিলেন ৷ নিয়মিত তিনি ছবি -ভিডিও শেয়ার করেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
সুস্থতার চাবিকাঠি এবার আস্ত এক বাসে!তাক লাগানো উদ্যোগ এলাকায়!অনেককিছু শিখছে খুদে থেকে বড়রা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
চলন্ত মিক্সির জারে ঢুকে গেল আঙুল, গলগল করে বেরোল রক্ত, লকডাউনের মধ্যেই অভিনেত্রীর বড় অ্যাক্সিডেন্ট
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল