TRENDING:

Puja Banerjee: উল্টো হয়ে পূজার বেবি বাম্পে চুমু খাচ্ছেন স্বামী কুণাল, ফের কোনও সুখবর?

Last Updated:

স্পোর্টস ব্রা আর টাইটস পরে রয়েছেন পূজা । শরীরচর্চায় রত তিনি । আর স্বামী, কুণাল ভর্মা স্ত্রী’র বেবি বাম্পে চুমু খাচ্ছেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সদ্যই মা হয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই ছিল ছেলে কৃষভের মুখে ভাত। ছয় মাসের কৃষভের দুষ্টুমিতে নাজেহাল নায়িকা। সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন অভিনেত্রী। গত ৯ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল পূজা এবং কুণাল ভর্মার। এরপর ২০১৭-র ১৬ অগাস্ট পূজা এবং কুণালের এনগেজমেন্ট হয়। এরপর ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার জন্য তা হয়নি। তবে সে দিনই রেজিস্ট্রি করে নেন তাঁরা।
advertisement

এর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসে সুখবরটি । মা হতে চলেছেন নায়িকা । জানা গিয়েছে, করোনা পরিস্থিতি কেটে গেলে সন্তান কোলে নিয়েই সম্ভবত বিয়ের পিঁড়িতে বসবেন পূজা আর কুণাল । তবে পূজার শরীর থেকে এখনও বেবি ফ্যাট যায়নি । সদগ্য মায়ের শরীরে নানারকম শারীরিক পরিবর্তন হতে থাকে এই সময় । সেই মারকাটারি ফিগার নাই বা থাকল, প্রত্যেক মা তাঁর নিজস্ব রূপেই সুন্দর ।

advertisement

তবে বলিউড, টলিউডের মায়েরা দেখিয়ে দিচ্ছেন, গর্ভবতী হওয়া মানেই কিন্তু সব কিছু ছেড়ে দেওয়া নয় । অন্তঃসত্ত্বা হয়েও ঘরে বাইরে সমানতালে কাজ করেছেন তাঁরা । সন্তান জন্মের পরেও ফিরে গিয়েছেন শ্যুটিং ফ্লোরে । প্রেগন্যান্সি পিরিয়ডেও শরীরচর্চা করেছেন নিয়মিত । আর সে কারণেই তাঁরা দূর্দান্ত ফিট । পূজাও এই তালিকার বাইরে নন । গোটা প্রেগন্যান্সি পিরিয়ড ধরে তিনিও নিয়মিত শরীরচর্চা করেছেন । স্বামী কুণালের সঙ্গে তাঁর শরীরচর্চার একটি ছবি সম্প্রতি তিনি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় । তাতেই দেখা যাচ্ছে, গর্ভাবস্থাতেও কতটা ফিট ছিলেন তিনি । মিষ্টি ছবিটিতে শরীরচর্চার পাশাপাশি ভরপুর রোম্যান্সও ফুটে উঠেছে । কুণালকে দেখা গিয়েছে পূজার বেবি বাম্পে আদরের চুম্বন এঁকে দিতে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

তবে এই ছবির মাধ্যমে নতুন কোনও সুখবর দেননি পূজা আর কুণাল । বরং দেশে ক্রমেই বেড়ে যাওয়া করোনা আতঙ্কের মধ্যে সকলকে সাবধানে থাকতে বলেছেন আর সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন ।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Puja Banerjee: উল্টো হয়ে পূজার বেবি বাম্পে চুমু খাচ্ছেন স্বামী কুণাল, ফের কোনও সুখবর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল