TRENDING:

ঋষির প্রয়াণে যে বার্তা দিল কাপুর পরিবার...

Last Updated:

প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা ঋষি কাপুর ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ মুম্বইয়ের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর ৷ বয়স হয়েছিল ৬৭ ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা বলিউডে৷
advertisement

ঋষির মৃত্যুর পর কাপুর পরিবারের তরফ থেকে বিশেষ বার্তা দেওয়া হল দেশবাসী ও ফ্যানদের উদ্দেশে ৷ কাপুর পরিবার এই বার্তায় লিখলেন, ‘প্রিয় ঋষি কাপুর আজ আর নেই ৷ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি ৷ প্রায় দু’বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি কাপুর৷ চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর আগে পর্যন্ত গোটা হাসপাতালের মানুষজনকে এন্টারটেন করে গিয়েছেন ৷ তিনি এরকমই মানুষ ছিলেন, হাসতে ভালবাসতেন, হাসাতে ভালবাসতেন ৷ গোটা পৃথিবী যেন তাঁর এই হাসি মুখটাই মনে করে থাকে ৷ তাঁর চলে যাওয়া সত্যিই বড় ক্ষতি ৷ তবে তিনি যা দিয়ে গিয়েছেন, তা অসীম ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

এই বার্তায় কাপুর পরিবারের পক্ষ থেকে আরও জানানো হল, ‘দেশ এখন বিপর্যয়ের মুখে ৷ করোনার প্রকোপ ৷ রাস্তায় ভিড় করা এখন একেবারেই উচিত নয় ৷ তাই ফ্যানদের জানাই দেশের আইনকে সম্মান জানান ৷ তাহলে খুশি হবে ঋষি কাপুরের আত্মা ৷ এই দুর্দিনে আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋষির প্রয়াণে যে বার্তা দিল কাপুর পরিবার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল