TRENDING:

BJP Star Candidates List: টলিউডেও আস্থা রাখল বিজেপি! হিরণ, রূপা, পাপিয়া..., একের পর এক হেভিওয়েট কেন্দ্রে BJP-র প্রার্থী

Last Updated:

BJP Candidates: প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থী তালিকা এবং দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর এখন বাকি রইল ৩৮টি আসন। বিধানসভা নির্বাচনে দুই দফায় প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক৷ কোন কোন টলি তারকাদের প্রার্থী করল বিজেপি, তা দেখে নিন একনজরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ১৬ মার্চ রাজ্যে ১৪৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। ঠিক তিনদিন পর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ এবারের বিধানসভা নির্বাচনে দুই দফায় প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক৷ কোন কোন টলি তারকাদের প্রার্থী করল বিজেপি, তা দেখে নিন একনজরে৷
টলিউডেও আস্থা রাখল বিজেপি!
টলিউডেও আস্থা রাখল বিজেপি!
advertisement

দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় অবশেষে প্রার্থী হলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়৷ শ্যামপুর থেকে বিজেপি টিকিট পেলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়৷ এর আগে দিলীপের গড় খড়্গপুর থেকে প্রার্থী হয়েছিলেন হিরণ৷ সেবারও ভোটে জিতেওছিলেন হিরণ৷ কিন্তু এবারের খড়্গপুর সদর থেকে ফের প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ৷ তারপরেই শুরু হয় জল্পনা৷

প্রথম দফার প্রার্থী তালিকায় হিরণের নাম না আসাতেই নানা গুঞ্জন শুরু হয়েছিল৷ তবে কি এবার টিকিট পাবেন না হিরণ, রাজনৈতিক মহলে উঠছিল একাধিক প্রশ্ন৷ তবে দ্বিতীয় তালিকা প্রকাশ করতেই সমস্তটা পরিস্কার হয়ে গেল৷ গতবারের বিজয়ী বিধায়ককে ফের প্রার্থী করল বিজেপি৷

advertisement

আরও পড়ুন-শনি-মঙ্গলের বিরল সংযোগে ভয়ঙ্কর দুঃসময়…! কপালে খাঁড়া ঝুলছে ৪ রাশির, আর্থিক ক্ষতি, পদে পদে চরম বিপদ

সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রকে। দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই যে জমে উঠবে, তা এখন থেকেই টের পাওয়ার যাচ্ছে৷ এবার টালিগঞ্জ বিজেপি প্রার্থী টলিউড অভিনেত্রী পাপিয়া অধিকারী। এবং যাদবপুরে থেকে টিকিট পেয়েছেন শর্বরী মুখোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল

সেরা ভিডিও

আরও দেখুন
রাজসুখ ভুলে গ্রামগঞ্জে প্রচার, তমলুকের দীপেন্দ্র নারায়ণ এখন আগে তৃণমূল প্রার্থী, পরে রাজবাড়ির সদস্য
আরও দেখুন

প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থী তালিকা এবং দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর এখন বাকি রইল ৩৮টি আসন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটগ্রহণ হবে। এবং ৪ মে ফল প্রকাশ করা হবে । প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে ১৪২টি আসনে। দীর্ঘ ৩০ বছর পর পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
BJP Star Candidates List: টলিউডেও আস্থা রাখল বিজেপি! হিরণ, রূপা, পাপিয়া..., একের পর এক হেভিওয়েট কেন্দ্রে BJP-র প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল