তবে, উপরে উল্লিখিত ছবিগুলোর সঙ্গে অর্কর ছবির বিষয়বস্তুগত তফাত আছে- পয়লা বৈশাখ মাল্টিভার্সের গল্প। গল্পের মুখ্যচরিত্র ইন্দ্র একটা বিশেষ ঘটনার ফলে আটকে পড়ে একটা নির্দিষ্ট দিনে এবং সেই দিনটিই হল পয়লা বৈশাখ! প্রাথমিক ক্ষেত্রে এটাকে টাইমলুপ ভেবে ইন্দ্র ভুল করলেও পরবর্তীতে জানা যায় যে টাইম লুপ নয়, তারা আটকে পড়েছে টাইম ভরটেক্সে। এই টাইম ভরটেক্স বা সময় ঘূর্ণি একই দিনকে বার বার ফিরিয়ে আনে না, কিন্তু তার বদলে ইন্দ্র এবং নার্গিসকে নিয়ে যায় বিভিন্ন অলটারনেট ইউনিভার্সে।
advertisement
অনেকে ভাবতে পারেন প্রথম ছবি হিসেবে এমন একটা কঠিন বিষয় কেন! পরিচালক অর্ক দাশগুপ্তর সাফ জবাব, ‘‘বছর কয়েক আগে যে গল্পগুলো আমার মাথায় আসছিল, যেগুলো লিখেছিলাম, তার মধ্যে থেকে মনে হল এটা নিয়ে কাজ করা যায়। আর পেশাদার ভাবে যখন কাজ করতে নেমেছি, তখন সহজ বা কঠিনের প্রশ্নটাই আসে না! কঠিন দিয়ে শুরু করা আমার স্বভাবও বলতে পারেন!’’
ছবির নায়িকা মুমতাজ সরকারও গল্পের প্লট নিয়ে বেশ উত্তেজিত। “বাংলায় সায়েন্স ফিকশন খুব একটা হয় না, একদম অন্য স্বাদের অন্য ধারার ছবি, আমরা খুব উত্তেজিত, আশা করি দর্শকেরও ভাল লাগবে”, বলছেন তিনি।
‘‘একদম নতুন ধারার ছবি ৷ আমাদের ছবি পয়লা বৈশাখ আসছে ৷ একটা সায়েন্স ফিকশন বলা যেতে পারে ৷ এমন সায়েন্স ফিকশন ছবি বাংলায় আগে কখনও হয়নি’’, দাবি শান্তিলাল মুখোপাধ্যায়ের ৷
পরিচালনার সঙ্গে ছবির গল্প ও চিত্রনাট্যও অর্কর। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার, স্নেহম, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভস্মিতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
