TRENDING:

‘বাজিরাও’ই চালানো হোক অনুরোধ বনশালির !

Last Updated:

কথা ছিল বক্স অফিসে হবে শেয়ানে শেয়ানে লড়াই ! কিন্তু শাহরুখ-কাজল ম্যাজিক ধীরে ধীরে পিছনে ফেলে দিচ্ছে দীপিকা-রণবীরকে ৷ প্রথম দিনের বক্স অফিস কালেকশনে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে শাহরুখের ‘দিলওয়ালে’ ৷ অন্যদিকে ‘বাজিরাও মস্তানি’র দৌঁড় যেন বড্ড বেশি স্লো ৷ এরই মাঝে বক্স অফিসের খেলা ঘোরাতে এগিয়ে এলেন ‘বাজিরাও’ পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও গোটা ‘বাজিরাও মস্তানি’ টিম ! সোজাসুজি পৌঁছে গিয়েছেন মুম্বই হাইকোর্টে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কথা ছিল বক্স অফিসে হবে শেয়ানে শেয়ানে লড়াই ! কিন্তু শাহরুখ-কাজল ম্যাজিক ধীরে ধীরে পিছনে ফেলে দিচ্ছে দীপিকা-রণবীরকে ৷ প্রথম দিনের বক্স অফিস কালেকশনে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে শাহরুখের ‘দিলওয়ালে’ ৷ অন্যদিকে ‘বাজিরাও মস্তানি’র দৌঁড় যেন বড্ড বেশি স্লো ৷ এরই মাঝে বক্স অফিসের খেলা ঘোরাতে এগিয়ে এলেন ‘বাজিরাও’ পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও গোটা ‘বাজিরাও মস্তানি’ টিম ! সোজাসুজি পৌঁছে গিয়েছেন মুম্বই হাইকোর্টে !
advertisement

গোটা দেশে কটা স্ক্রিনে চলবে ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মস্তানি’ তা নিয়ে বিস্তর লড়াই ৷ স্ক্রিন স্পেসে সংখ্যার দিক থেকে প্রথমেই এগিয়ে গিয়েছে রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ ৷ মাল্টিপ্লেক্স চেইনগুলিতে জব্বর থাবা জমিয়ে একাধিক শো কেড়ে নিয়েছে শাহরুখ-কাজল ৷ অন্যদিকে শো সংখ্যায় বেশ অনেকটাই পিছিয়ে সঞ্জয়ের ‘বাজিরাও মস্তানি’ ৷ মাল্টিপ্লেক্স জট থেকে বেরতে নতুন প্ল্যান কষলেন বাজিরাও টিম ৷ প্রথমেই পৌঁছে গেলেন মুম্বই, রাজস্থানের নানা সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের মালিকদের কাছে, তাঁদের অনুরোধ করলেন, অন্তত এক সপ্তাহের জন্য তাঁদের সিনেমা হলে শুধুই দেখানো হোক ‘বাজিরাও মস্তানি’ !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

সিঙ্গল স্ক্রিনের মালিকেরা নিজেদের ব্যবসার দিকে তাকিয়ে বনশালির টিমের এই ধরণের আবদারকে দিলেন উড়িয়ে ৷ মালিকদের কাছ থেকে নিরাশ হয়ে মুম্বই হাইকোর্টে এই মর্মে অভিযোগও জমা করল বাজিরাও টিম ৷ কিন্তু হাইকোর্ট সাড়া দিল না টিমের কথায়, উলটে জানিয়ে দিল, সিঙ্গল থিয়েটারেও একসঙ্গে চলুক বাজিরাও-দিলওয়ালে !

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘বাজিরাও’ই চালানো হোক অনুরোধ বনশালির !