TRENDING:

Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"

Last Updated:

Old Holi Video of Arijit Singh: দোলের দিন এমনই এক সফরে তাঁকে রং মাখাতে আসেন পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে৷ যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে! ভিডিও দেখে যা বোঝা গিয়েছে যে এর আগেও তাঁকে কেউ রং মাখিয়েছে৷

advertisement
মুর্শিদাবাদ: অরিজিৎ সিং, জিয়াগঞ্জের সেই ছেলে যিনি মুম্বইয়ের ঝাঁ চকচকে জীবন ছেড়ে বাংলার মফঃস্বলেই কাটাচ্ছেন জীবন৷ দেশি-বিদেশি তারকারা আসেন এই জিয়াগঞ্জে তাঁর সঙ্গে দেখা করতে৷ ফলে তিনিই এখন যেন জিয়াগঞ্জকে বিশ্ব দরবারে বিখ্যাত করেছেন৷ খুবই সাধারণ অরিজিতের জীবনযাপন৷ সর্বক্ষণ ঘোরাঘুরি করেন নিজে স্কুটার চালিয়ে৷ এবং সেটাও এতটাই পরিচিত হয়ে গেছে যে তাঁর পাড়াপ্রতিবেশী কেউই আর তাঁর সঙ্গে ছবি তুলতে বা সই নিতে বিরক্ত করেন না৷ কাজের জন্য এদিক ওদিক যেতে অরিজিৎ ব্যবহার করেন নিজের ২ চাকার গাড়ি৷
অরিজিৎ সিং-এর দোল!
অরিজিৎ সিং-এর দোল!
advertisement

দোলের দিন এমনই এক সফরে তাঁকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে৷ যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে! ভিডিও দেখে যা বোঝা গিয়েছে যে এর আগেও তাঁকে কেউ রং মাখিয়েছে৷ কারণ অরিজিতের মুখ প্রায় ভরে ছিল লাল রঙে৷ আজ, হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো ভিডিও৷ তাও এটা দেখে বোঝা যায় বিখ্যাত গায়ক কতটা মাটির মানুষ এবং তাঁর সঙ্গে আশপাশের মানুষের কতটা ভাল সম্পর্ক৷

advertisement

আরও পড়ুনActress Soma Banerjee Husband Hospitalised: হাসপাতালে ভর্তি স্বামী, হোলির দিন ‘বিশেষ’ বার্তা দিলেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়

কিছুদিন আগে অরিজিৎ সিং-এর বাড়িতে আসেন আমির খান৷ বলিউড প্লেব্যাক করবেন না অরিজিৎ৷ এই খবর সোশ্যাল মিডিয়ায় তিনি লিখতেই শোরগোল পড়ে যায়৷ কয়েকদিনের মধ্যেই তাঁর বাড়িতে হাজির হন আমির খান৷ প্রথমে বুঝতে কিছুটা সমস্যা হলেও পরে জানা যায় অরিজিৎ-কে দিয়ে ছবির গান গাওয়াতে জিয়াগঞ্জে এসেছিলেন বলিউড স্টার৷ তাঁর ছবি ‘এক দিন’-এর গান গাইলেন অরিজিৎ৷ বাড়িতে বসেই৷ সেই গোটা ঘটনার ছবি এবং ভিডিও প্রকাশিত হল৷ সেই ভিডিওতে দেখা গিয়েছে অরিজিৎ-এর বাড়ি এবং স্টুডিওটি৷ গানই তাঁর জীবন, এবং তারই সাধনা করে চলেন রাতদিন৷

advertisement

অরিজিৎ-এর বাড়ি আর স্টুডিওতে কাটল ৪টে দিন কাটিয়ে যান আমির৷ অরিজিতের বাবা-স্ত্রী এবং ছেলেদের সঙ্গে সময় কাটালেন আমির৷ বলিউড সুপারস্টার একেবারে ছাপোসা সাধারণ মানুষের মতো মাটিতে বসে খেলেন ভাত-ডাল! এটা করে দেখালেন অরিজিৎ৷ শুধুমাত্র তাঁকে দিয়ে ছেলের ছবিতে গান গাওয়াতে এত কাণ্ড ঘটালেন আমির৷ এই পুরো সময়টা ভিডিও শ্যুট হল৷ ছবির গান প্রকাশ করে, অরিজিৎ-এর বাড়ির ভিডিও সামনে আনলেন আমির খান৷ আমির এবং অরিজিতের ভক্তরা এই দেখে আপ্লুত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেন অরিজিৎ সিং। আর সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই, মুক্তি পেল গায়কের প্রথম স্বতন্ত্র গান ‘রয়না’। রো গানটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায় এবং দ্রুত ভক্তদের মন জয় করে নেয়। প্লে ব্যাক থেকে নিজেকে সরিয়ে নিলেও, অরিজিৎ এখন ইন্ডিপেনডেন্ট মিউজিকের উপর মনোনিবেশ করেছেন। অর্থাৎ ‘রয়না’ দিয়ে এক নতুন অধ্যায়ের শুরু হল। শ্রোতারা ইতিমধ্যেই তাঁর কণ্ঠ এবং গানের রোমান্টিক মেজাজের প্রশংসা করছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
Open in App
হোম
খবর
ফটো
লোকাল