টি-সিরিজের পরিচালক ভূষণ কুমারের সঙ্গে বিবেক অগ্নিহোত্রী সিনেমাটি ঘোষণা করেন। তিনি ইনস্টাগ্রামে ভূষণ কুমারের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন। পোস্টটিতে লেখা ছিল, “ভূষণ কুমার এবং আমি ‘অপারেশন সিঁদুর’-এর জন্য একত্রিত হয়েছি। এমন একটি গল্প যা উপমহাদেশে নিরাপত্তার সংজ্ঞা বদলে দিয়েছিল এবং পাকিস্তানের প্রতারণাকে আরও একবার উন্মোচন করেছিল।”
advertisement
বিবেক আরও লিখেছেন, “এই চলচ্চিত্রটি লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টিনি ধিলনের ‘অপারেশন সিঁদুর: পাকিস্তানের অভ্যন্তরে ভারতের গভীর আক্রমণের অজানা কাহিনী’ বইটির উপর ভিত্তি করে নির্মিত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরবর্তী সময়ে ভারতের গৃহীত পদক্ষেপের উপর করা ব্যাপক গবেষণার উপর ভিত্তি করে ছবিটি তৈরি হবে। এতে সিনেমার জাদুর ছোঁয়ায় কেবল সত্যকেই তুলে ধরা হবে।”
বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ২০২২ সালে মুক্তি পায়। ১৫ থেকে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৪০ কোটি টাকা আয় করে। ‘অপারেশন সিঁদুর’-এর ঘোষণার পর দর্শকরা ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পাহালগাও ভারতের প্রতিশোধমূলক অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে অনুপ্রবেশ করে নয়টি জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করা এবং জঙ্গি নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়া হয়।
