এই ছবির হাত ধরেই চেনা ছক ভাঙছেন অঙ্কুশ। চলচ্চিত্র উৎসবে ছবিটি মুক্তির ঠিক আগে নিউজ১৮ বাংলাকে তেমনটাই জানালেন অভিনেতা। বললেন, "আমি এত দিন বাণিজ্যিক ছবিই বেশি করেছি। এমন কোনও কাজ হয়তো করিনি যা মানুষকে ভাবাবে। অনেকেই ভাবেন, আমি শুধু নাচগান পারি। এই ছবিটি দেখলে তাঁরা হয়তো বুঝবেন যে, আমি অভিনয়ও করতে পারি।"
advertisement
আরও পড়ুন: সৃজিতের ছবিতে চঞ্চল? কবে থেকে শুরু প্রস্তুতি? উত্তর সৃজিতের, বিশেষ তথ্য রাজেরও
আরও পড়ুন: চোখের জলে বুক ভেসে যায়, আমিও ভাল নেই, গুরুতর অসুস্থ বাবাকে নিয়ে কলম ধরলেন চঞ্চল
২০১০ সালে টলিউডে হাতেখড়ি অঙ্কুশের। কেরিয়ারের শুরু থেকেই ঝুঁকেছেন বাণিজ্যিক ছবির দিকে। সাফল্যও পেয়েছেন। অঙ্কুশের যুক্তি, "কমার্শিয়াল ছবিতেও অভিনয় করতে হয়। অনেক ছবিতেই আমি ভাল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। কিন্তু দর্শকদের একাংশ, একটু
অন্য ধরনের ছবি দেখতে ভালবাসেন। তাঁদের কথা মাথায় রেখেই 'উত্তরণ'-এ অভিনয়ের সিদ্ধান্ত।"
চলচ্চিত্র উৎসবের পর ওটিটি-তেও মুক্তি পাবে ছবিটি। অঙ্কুশেক আশা, চেনা ছক ভেঙে নতুন কিছু করার তাঁর এই প্রচেষ্টা প্রশংসিত হবে দর্শকমহলে।
