TRENDING:

মা হলেন কোয়েল মল্লিক, নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের

Last Updated:

মা হলেন কোয়েল মল্লিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মা হলেন কোয়েল মল্লিক ৷ মঙ্গলবার  ভোর ৫ টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল।
advertisement

নাতি হওয়ায় খবরে নিউজ ১৮ বাংলা কে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক । তিনি জানিয়েছেন  লকডাউনের সময়ে এর থেকে ভাল খবর আর কিছুই হতে পারে না।

ফেব্রুয়ারি মাসে নিজের বিবাহবার্ষিকীর দিনই ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল নিজের মা হওয়ার খবর জানিয়েছিলেন ৷ ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল লিখেছিলেন, ‘এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে ৷ নতুন জীবনের স্পন্দন এখন আমার ভিতরে ৷ উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি ৷ আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে ৷ ’

advertisement

২০১৩ সালে প্রযোজক নিশপাল সিংকে বিয়ে করেন কোয়েল৷ তারপরে সিনেমা জগত থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন৷ অভিনেত্রী বলে কথা, তাই তো পর পর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের ৷ ফিরে এসেও বক্স অফিসে হিট ৷ তবে এবার জীবন নতুন দিকে টার্ন ৷ রুপোলি পর্দায় নয়, নায়িকা বাস্তব জীবনে হলেন সন্তানের মা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংকল্প পূর্ণ করে রথে রামলালাকে নিয়ে ঘরে ফিরলেন যুবক, পা ধুইয়ে বরণ করল গোটা গ্রাম
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মা হলেন কোয়েল মল্লিক, নায়িকা জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল