TRENDING:

অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টাইল স্টেটমেন্টে বাজিমাত! সোনম কাপুর আহুজার সাধভক্ষণ অনুষ্ঠান এখন চর্চায়

Last Updated:

সোনম সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টাইল স্টেটমেন্টের রেকর্ড গড়বেন তিনি। সাধের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সে কথা বিলক্ষণ টের পেলেন সবাই!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইংরেজিতে বললে বেবি শাওয়ার, হিন্দিতে বললে গোদভরাই আর বাংলায় বললে সাধভক্ষণ! আচার-অনুষ্ঠানে তফাত যে রকমই থাকুক না কেন, একটা জিনিস সব সংস্কৃতিতেই এক- হবু মাকে দেওয়া হয় নতুন জামাকাপড়, সাধ্য থাকলেও গয়নাও! তা, সোনম কাপুর আহুজার তো আর সাধ্য নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ করবেন না, অতএব, সাধ নিয়েই আলোচনা এখন সর্বত্র!
অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টাইল স্টেটমেন্টে বাজিমাত! সোনম কাপুর আহুজার সাধভক্ষণ অনুষ্ঠান এখন চর্চায়
অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টাইল স্টেটমেন্টে বাজিমাত! সোনম কাপুর আহুজার সাধভক্ষণ অনুষ্ঠান এখন চর্চায়
advertisement

কারণ আর কিছুই নয়! সোনম সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টাইল স্টেটমেন্টের রেকর্ড গড়বেন তিনি। সাধের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সে কথা বিলক্ষণ টের পেলেন সবাই!

লক্ষ্যভেদ! বারবার হারের পর সাফল্য, ইউজিসি NET দর্শন বিভাগে সর্বভারতীয় স্তরে ‘প্রথম’ পূর্ব বর্ধমানের অনন্যা!

অবশ্য, নায়িকাকে দেখতে দারুণ লাগছিলও, অস্বীকার করে লাভ নেই সে কথা! সোনম একটি নরম, সবুজ রঙের লেহঙ্গা পরেছিলেন, তার সঙ্গে একটি ম্যাচিং কেপও ছিল। লেহঙ্গায় সূক্ষ্ম ফুলের সূচিকর্ম ছিল, অন্য দিকে, কেপটিতে নিয়ে এসেছিল স্বাচ্ছন্দ্য, এটি তার কাঁধের উপর ঝুলানো ছিল

advertisement

ভাজার আগে গরম তেলে দিন জাস্ট এক চিমটে ‘ম্যাজিক’! পাতে উঠবে ফুলকো, ঝরঝরে সুগন্ধী লুচি!

ভারী প্লিট বা শক্ত লেয়ারের পরিবর্তে সোনম সিলুয়েটটি বেশ ঢিলেঢালা ভাবে রাখাই এবার পছন্দ করেছিলেন। তিনি লেহঙ্গার সঙ্গে একই রকম সূচিকর্মের চোলি পরেছিলেন এবং পাল্লু স্টাইলে দোপাট্টা নিয়েছিলেন।

advertisement

তাঁর স্টাইলিং ছিল ন্যূনতম, কিন্তু অসাধারণ! ঘন চুলগুলো মোড়া ছিল মসৃণ খোঁপায়, একটি ছোট লাল টিপও পরেছিলেন সোনম। যদিও বিশাল সোনার নেকলেস এবং জমকালো কানের দুলের কথা বাদ দেওয়া যাবে না। একরাশ চুড়ি, একাধিক আংটি আর লাল ঠোঁট- চোখধাঁধানোর জন্য আর কী চাই!

অতিথিদের তালিকায় ছিলেন বলিউডের তারকারা। করিনা কাপুর খান গোটা-পাত্তির নীল-সাদা স্যুট পরে এসেছিলেন, খোঁপা, ঝুমকো আর টিপের বাহারে নজর কেড়েছিলেন তিনি। খুশি কাপুর সাদা-হলুদ শাড়ি বেছে নিয়েছিলেন, চুল খুলে রেখেছিলেন, মুক্তোর চোকার এবং ম্যাচিং কানের দুল পরেছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি পেড়নেকর, শাবানা আজমি, মাসাবা গুপ্তা, অনিল কাপুর, অংশুলা কাপুর এবং মাহিপ কাপুর সহ পরিবারের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রকৃতি, পাহাড় আর জলাধারের মেলবন্ধন, ভ্যালেন্টাইন ডে কাটান আদ্রার স্বর্গদ্বার পার্কে
আরও দেখুন

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনম এবং আনন্দ আহুজা, ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। ২০২৫ সালের নভেম্বরে যখন সোনম যুবরানি ডায়ানার ফ্যাশনের পথে হেঁটে গোলাপি লুকে দ্বিতীয় গর্ভধারণের ঘোষণা করেন, সেই ছবিও দ্রুত ভাইরাল হয়। আর এবার সাধের এই স্টাইল স্টেটমেন্টও নিঃসন্দেহেই হবু মায়েদের মধ্যে জনপ্রিয় হবে!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অন্তঃসত্ত্বা অবস্থাতেও স্টাইল স্টেটমেন্টে বাজিমাত! সোনম কাপুর আহুজার সাধভক্ষণ অনুষ্ঠান এখন চর্চায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল