TRENDING:

কেরালা স্টোরি ২ মুক্তিতে আর বাধা রইল না! সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, দেশজুড়ে বিতর্ক

Last Updated:

আদালত ছবিটির শ্রেণীবিভাগ নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে। সার্টিফিকেশনের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বেঞ্চ বলেছে, এই ছবিকে 'এ' সার্টিফিকেট দেওয়া হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেরালা: ‘দ্য কেরালা স্টোরি ২’-এর প্রযোজকদের জন্য একটি বড় স্বস্তি। কেরালা স্টোরি ২ মুক্তিতে আর বাধা রইল না। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চে। তার জেরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। প্রযোজক আদালতকে আরও বলেন যে, যদি ছবিটির মুক্তি স্থগিত রাখা হয়, তাহলে এটি প্রযোজকদের আর্থিকভাবে শেষ করে দেবে কারণ ছবিটি ২৭শে ফেব্রুয়ারি ভারতের ১৫০০টি এবং বিদেশের ৩০০টিরও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার কথা ছিল।
কেরালা স্টোরি ২
কেরালা স্টোরি ২
advertisement

ট্রেলার রিলিজের পরেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিরোধিতা শুরু হয়েছে দেশজুড়ে। এই ছবি কী ভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়, তা নিয়ে কেরালা হাইকোর্টে মামলা হয়। কেরালা স্টোরি ২’-এর পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে একাধিক মহল থেকে ছবিটির মুক্তি স্থগিত রাখার দাবি উঠছিল।

advertisement

আরও পড়ুন: হার্টের চিকিৎসায় কলকাতার হাসপাতালের বিরাট রেকর্ড! সাত ঘণ্টায় ২১ সফল অস্ত্রোপচার! অবিশ্বাস্য ঘটনাটি কোন হাসপাতালে জানেন?

সেই আবহেই ছবির মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ জারি হয়। টিজার প্রকাশের পর থেকেই বিতর্কে জড়িয়েছে এই ছবি। ছবিটি ২৭শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু কেরালা হাইকোর্টের নির্দেশে মুক্তি স্থগিত হয়েছে। কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫ দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। একটি আবেদনের প্রেক্ষিতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে৷ কারণ হিসেবে বলা হয়েছে যে ছবিটি রাজ্যকে নেতিবাচকভাবে চিত্রিত করেছে। বুধবার, হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত করার জন্য করা একটি আবেদনের শুনানি হয়। শুনানির সময় আবেদনকারী, চলচ্চিত্র নির্মাতা এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশের তরফে শ্রদ্ধা জানিয়ে দিঘা থেকে তমলুকে পাঠানো হল রাহুল অরুণোদয়ের নিথর দেহ! ময়নাতদন্ত সোমবার
আরও দেখুন

তবে আজকের রায়ের পরে কিছুটা স্বস্তি ফিরেছে। কবে এই ছবি মুক্তি পায় সেটাই দেখার অপেক্ষা।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কেরালা স্টোরি ২ মুক্তিতে আর বাধা রইল না! সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, দেশজুড়ে বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল