রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল সিদ্ধনাথ গুপ্তাকে। বদলে দেওয়া হল কলকাতার পুলিশ কমিশনারকেও। সুপ্রতীম সরকারের জায়গায় কলকাতার পুলিশ কমিশনার করা হল অজয় কুমার নন্দাকে। নটরাজন রমেশ বাবু হলেন ডিজি কারেকশনাল সার্ভিস। অজয় রানাডে হলেন এডিজি এলও। আজ বিকেল তিনটের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে। যাঁদের সরানো হল, তাঁরা নির্বাচন সংক্রান্ত কোনও কাজে যুক্ত হতে পারবেন না।
advertisement
এদিকে, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন তিনি। সঙ্গে ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘ্মিত্রা ঘোষ। তিনি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের সচিব ছিলেন। সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে কমিশন।
রবিবারই বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণ বিধি। আইন-শৃঙ্খলার দায়িত্ব কমিশনের হাতে। আর বাংলার ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। আর এবার পুলিশ মহলেও বিপুল রদবদল করা হল।
