TRENDING:

ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের, সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

সমাজের অনগ্রসর শ্রেণির ভোট নিজেদের দিকে টানতে একাধিক পদক্ষেপ করেছে ঘাসফুল শিবির। সে কথা মাথায় রেখেই এবার দলের তফশিলি জাতি (SC) , তফশিলি উপজাতি (ST) নেতাদের নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: নজরে তফশিলি ভোট। আগামী ২ তারিখ বৃহত্তর সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নজরুল মঞ্চে হবে তফশিল সংলাপ, সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজের অনগ্রসর শ্রেণির ভোট নিজেদের দিকে টানতে একাধিক পদক্ষেপ করেছে ঘাসফুল শিবির। সে কথা মাথায় রেখেই এবার দলের তফশিলি জাতি (SC) , তফশিলি উপজাতি (ST) নেতাদের নিয়ে সভা তৃণমূল কংগ্রেসের। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা প্রকাশের পরেই তাঁদের পদক্ষেপ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের
ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের
advertisement

এবারের বির্বাচনে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের ভোটকে আলাদা আলাদাভাব টার্গেট করছে গেরুয়া শিবির। তাদের সেই মাস্টার প্ল্যানের পাল্টা দিতে তৈরি তৃণমূলও। সেই দিকে নজর রেখেই এবার দলের তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের নিয়ে হবে এই সমাবেশ।

আরও পড়ুন– সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও এবার বাড়ল ! দোলের আগেই উষ্ণতা রাজ্যে

রাজ্যের তফশিলি জাতি এবং জনজাতির মানুষের কাছাকাছি পৌঁছতে ২০২৪ সালের ১৫ মার্চ থেকে ‘তপশিলি সংলাপ’ নামে ওই প্রচারাভিযানে নেমেছে তৃণমূল। রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার তফশিলি জাতি এবং জনজাতি নেতা-নেত্রীকে আগেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন অভিষেক।

advertisement

তৃণমূল সূত্রে খবর, দলের নেতা-নেত্রী এবং জনপ্রতিনিধিরা ওই প্রচার গাড়িতে চেপে তফশিলি জাতি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচার চালাবেন।  বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে শুনবেন তাঁদের পাওয়া না-পাওয়ার কথা।

আরও পড়ুন– সংখ্যাতত্ত্বে মার্চ ২০২৬: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটছে না। শনিবার বিকালে চূড়ান্ত তালিকার আংশিক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানেই বিবেচনাধীন রয়েছে এই ৬০ লক্ষ ভোটার। যাদের নাম পক্ষান্তরে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেই অভিযোগ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ এর মধ্যে আছেন বহু এসসি-এসটি সম্প্রদায়ের মানুষ। যাদের ভোট বিজেপি পায় না। তাদের ভোট কাটা হচ্ছে বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহিলাদের রোজগারের অভিনব আইডিয়া! পলাশ ফুল দিয়ে এই জিনিস বানিয়ে করছেন আয়
আরও দেখুন

তৃণমূল সূত্রে খবর, নজরুল মঞ্চের আজকের এই অনুষ্ঠান থেকেই কর্মসূচির রূপরেখা এবং রণকৌশল নির্দিষ্ট করে দেবেন অভিষেক। প্রতিটি জেলা ও ব্লকের নেতা-কর্মীদের বুঝিয়ে দেওয়া হবে, কীভাবে মানুষের দুয়ারে পৌঁছে আদিবাসী ও তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে ‘সংলাপ’ চালাবেন।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
ভোটের মুখে ‘তফশিলির সংলাপ’ সম্মেলন তৃণমূলের, সভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল