TRENDING:

Suvendu Adhikari: 'নিষ্ঠার সঙ্গে পাঁচ বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছি, এবার...' ব্রিগেডের মঞ্চ থেকে বড় দাবি শুভেন্দুর

Last Updated:

Suvendu Adhikari: ব্রিগেডে নিজের বক্তব্যে বিরোধী দলনেতার ভূমিকায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা তুলে ধরে এবার সরকার গঠনের দাবি করলেন শুভেন্দু অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে কলকাতা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডেই সরকারি মঞ্চ থেকে ১৮,৮৬০ কোটি টাকার সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন তিনি। তার পরে সেখানেই পৃথক মঞ্চ থেকে রাজনৈতিক সভা করলেন। আর সেই সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”যাঁরা রাষ্ট্রের বিরোধিতা করছে, তাঁদের কর্ণগোচর হওয়া দরকার। জোরে বলুন, ‘জয় শ্রীরাম’। লক্ষ লক্ষ মানুষ এসেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।’’
সরকার গঠন নিয়ে বড় দাবি শুভেন্দুর
সরকার গঠন নিয়ে বড় দাবি শুভেন্দুর
advertisement

শুভেন্দুর সংযোজন, রাজ্যের বিরোধিতা দলনেতা হিসেবে দল দিয়েছে সেটা গত পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে পালন করেছি । প্রণাম নিবেদন করি নরেন্দ্র মোদীকে। ১৮ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন দিয়েছেন আজ প্রধানমন্ত্রী। পরিবর্তনের সংকল্প আজ নিতে হবে এই মঞ্চ থেকে। বাঁচতে চাই বিজেপি তাই। চোর মুক্ত, অনুপ্রবেশ মুক্ত, জঙ্গি মুক্ত, জিহাদী মুক্ত বাংলা চাই, বিজেপি তাই।”

advertisement

আরও পড়ুন: ‘ইরানের যুদ্ধে আমাদের জড়াতে কে অনুমতি দিল?’ ট্রাম্পকে কড়া প্রশ্ন বন্ধু ধনকুবেরের! ‘মিত্র’ হারাবে আমেরিকা?

বিরোধী দলনেতা বলেন, ”মোদিজি বলেছেন পশ্চিমবঙ্গ শিক্ষা শিল্প সব কিছুতে বাংলা এগিয়ে। মোদিজির নেতৃত্বে আমরা স্বপ্নের বাংলা গড়ব। পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।”

সেরা ভিডিও

আরও দেখুন
বাণিজ্যিক গ্যাসের চরম হাহাকার! অস্তিত্ব রক্ষায় পুরনো আমলের পদ্ধতিতে তৈরি হচ্ছে মিষ্টি, ভাতের হোটেলেও ফিরল কাঠ-কয়লা
আরও দেখুন

এদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ”১২০টি দেশকে কোভিডের সময় সাহায্য করেছেন। যিনি স্বপ্ন দেখতে পারেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেন, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এখানে উপস্থিত হয়েছেন।” তিনি কটাক্ষ করে বলেন, ‘‘এমন ভোটার লিস্ট কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার বঙ্গভূমি।’’ তৃণমূলকে নিশানা করে বলেন, ‘‘এখানে গণতন্ত্র আক্রান্ত, বিরোধী দলনেতা আক্রন্ত। এমনকি, রাষ্ট্রপতিও বাদ যায় না। তৃণমূলের বিদায় নিশ্চিত। তৃণমূল পশ্চিমবঙ্গে আর ক্ষমতায় ফিরছে না। আপনারা শান্তিপূর্ণ ভাবে বাড়ি ফিরতে পারবেন। মনে রাখবেন, মানুষ যাঁর উপর ভরসা রাখেন সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উপস্থিত।’’

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Suvendu Adhikari: 'নিষ্ঠার সঙ্গে পাঁচ বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছি, এবার...' ব্রিগেডের মঞ্চ থেকে বড় দাবি শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল