প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার প্রসঙ্গ তুলে মোদি বলেন, “শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছে। কিন্তু এই বাংলার নির্মম সরকার বাংলায় যোজনা আসতে ব্রেক লাগিয়ে রেখেছে। বাংলায় বিশ্বকর্মা ভাইদের এই টাকা এই সাহায্য আসা দরকার। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কিন্তু এই সরকার বাংলার ভাই বোনদের বঞ্চিত করছে।”
আরও পড়ুন: ‘পরিবর্তন করুন, আপনার ছেলে বাইরে চাকরি করতে যাবে না…!’ ব্রিগেডের সভা থেকে দাবি দিলীপের
advertisement
এরপরেই মোদি বলেন, “এই রাজ্যে কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস একের পর এক এসেছে আর নিজেদের পকেট ভরেছে। আর বাংলায় উন্নয়নের কাজ বন্ধ হয়েছে। এর জন্যই বাংলা পিছিয়ে গিয়েছে। শিল্পায়ন বন্ধ হয়েছে এই রাজ্যে। চাকরি খোলা বাজারে বিক্রি হয়েছে। দুর্নীতি হয়েছে এরাজ্যে নিয়োগে। এই হাল বদলানোর সময় এসেছে। বাংলায় যুবকরা বাংলায় চাকরি পাবে।”
একের পর এক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম করে বড় দাবি মোদির। প্রধানমন্ত্রী বলেন, “বাংলার বিকাশের জন্য চা বাগানের উন্নয়ন দরকার। কিন্তু চা বাগানের শ্রমিকদের কেন্দ্রীয় সরকার এর প্রকল্প থেকে বঞ্চিত করেছে এই সরকার। কেন্দ্রীয় সরকার এর যোজনার বাংলার সরকার আটকে দিচ্ছে।”
“পিএম আবাস যোজনার কথা শুনেছেন। যাঁরা বাংলার বাইরে থাকেন সব গরিব মানুষের পাকা ঘর মিলছে । এখানে যোগ্যদের নাম বদলে দেওয়া হচ্ছে আবাসের তালিকায়। বাংলার সকল গরিবদের পাকা ঘর পাওয়ার অধিকার আছে । এই নির্মম সরকার পেতে দিচ্ছে না এই সরকার যাওয়া দরকার এবার। একই অবস্থা জল জীবন মিশনে। যখন দেশের সব ঘরে পানীয় জল মিলছে এখানে মানুষ কেন পাবেন না।”
