মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মা-মাটি-মানুষকে সম্মান জানিয়ে আজকে ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করছি৷ বিজেপি দলকে বলব এত ভয় পাচ্ছেন কেন৷ এজেন্সিকে দিয়ে কলকাঠি না নেড়ে, বাইরে থেকে লক্ষ লক্ষ লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সঙ্কট না বাড়িয়ে, স্কুলের সঙ্কট না বাড়িয়ে লড়তে আসুন না৷’
নির্বাচন কমিশনকেও নিশানা করে মমতা বলেন, ‘বিজেপির কথায় মেঘের আড়াল থেকে না খেলে সরাসরি প্রচারেই নামুন৷ বিধি যখন সব ভেঙেছেন, মিছিলও শুরু করুন৷ তার পরেও হাসি মুখে বলছি যা খুশি করুন৷ বিজেপি আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে৷ এসআইআর, আধারের নামে মানুষকে লাইনে দাঁড় করানো৷ নিজেরা এই ভোটে বেলাইন হয়ে যাবেন৷ এই নির্বাচন বাংলার অস্তিত্বের লড়াই৷ বাংলা এই লড়াইয়ে জিতবে, মা-মাটি-মানুষ জিতবে৷’
advertisement
সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকায় এবার একাধিক বড় চমক থাকতে পারে৷ তৃণমূলের বহু পরিচিত নেতার পাশাপাশি ক্রীড়া, বিনোদন সহ বিভিন্ন জগৎ থেকে তারকা এবং বিশিষ্টজনদেরও টিকিট দিতে চলেছে তৃণমূল৷
