এর পরেই সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পলাশী এরিয়া কমিটির অধীনে থাকা সাত জন সদস্যের বিরুদ্ধে দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা, পার্টি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ, কুৎসা রটানো এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়। পার্টির গঠনতন্ত্রের ১৯/১৩ ধারা অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়েছে।
এসি চললেও কমবে বিদ্যুতের বিল! এই সহজ টিপস মানলেই মাসে বড় সাশ্রয়, ছোট্ট ‘ট্রিক’ জেনে নিন
advertisement
বহিষ্কৃতদের নাম অজয় সরকার, সেন্টু সেখ, মোদাস্সের মীর, জহিরুদ্দিন আহমেদ, হানিফ মোহাম্মদ, মকলেসুর রহমান ও সাইদুল সেখ। জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে, দলবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সংগঠনের শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার তামান্নার মা সাবিনা ইয়াসমিন-কে প্রার্থী ঘোষণা করায় দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিলেন তাঁরা। এর পরই পলাশী পার্টি অফিসে সংগঠিত বিশৃঙ্খলা, দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা, পার্টি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ, নেতৃত্ব সম্পর্কে কুৎসা রটানো, শৃঙ্খলাভঙ্গ ও দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে সাত জনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পার্টি নেতৃত্ব।
