TRENDING:

Election Commission: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তির আশঙ্কা? আইন-শৃঙ্খলা জোরদার করতে জোড়া বৈঠক ডাকল কমিশন

Last Updated:

Election Commission: শুক্রবার দুপুর ১২:৩০ টার পর থেকে রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। পরে ফের পর্যবেক্ষকদের নিয়েও পৃথক বৈঠক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটকে মাথায় রেখে আজ শুক্রবার নির্বাচন কমিশনের জোড়া বৈঠক। দুপুর ১২:৩০ টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের জোড়া বৈঠক। দুপুর ১২:৩০ টার পর থেকে রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
নির্বাচন কমিশন (ফাইল ছবি)
নির্বাচন কমিশন (ফাইল ছবি)
advertisement

বিধানসভা ভোটের প্রস্তুতি ও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ যখন হবে তার পরবর্তী আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে। আলোচনা করা হবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও। এই বৈঠকের পর শনিবার সব পর্যবেক্ষকদের নিয়েও পৃথক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

আরও পড়ুন: জয়পুর বিধানসভায় চমক, দিনবদলের স্বপ্ন দেখাতে ভোট ময়দানে বিজেপি সমর্থিত প্রার্থী কুড়মি সমাজের বিশ্বজিৎ

advertisement

রাজ্যজুড়ে ২৯৪ টি বিধানসভার জন্য ২৯৪ জন জেনারেল অবজারভার এবং ৮৪ জন পুলিশ অবজারভার ও expenditure অবজার্ভারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর।

মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের নয়া অফিসের নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন। শিপিং কর্পোরেশনে নয়া অফিস আগামী সোমবার থেকে পুরোদমে শুরু হলেও তার নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টে চিন্তিত কমিশন। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের পর পর ত্রিস্তরীয় নিরাপত্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের।

advertisement

আরও পড়ুন: ‘মীনাক্ষী-কলতান-সুবর্ণ গোস্বামীরা না থাকলে আজও হয়তো জানতেন আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে’, বামেদের অপমানে সরব শতরূপ

শিপিং কর্পোরেশনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দফতরে থাকবে এই নিরাপত্তার বেড়াজাল। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অফিস। ইন্টেলিজেন্সের রিপোর্টের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলেই কমিশন সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়পুর বিধানসভায় চমক, দিনবদলের স্বপ্ন দেখাতে ভোট ময়দানে বিজেপি সমর্থিত প্রার্থী কুড়মি সমাজের বিশ্বজিৎ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যে অশান্তির আশঙ্কা? আইন-শৃঙ্খলা জোরদার করতে জোড়া বৈঠক ডাকল কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল