TRENDING:

West Bengal Election 2026: 'দলের উপর আস্থা রয়েছে'- চণ্ডীপুরের বদলে এবার করিমপুর থেকে লড়বেন সোহম!

Last Updated:

কেন্দ্র বদলালেও দলের প্রতি আস্থা রয়েছে বলেই জানালেন করিমপুরের প্রার্থী সোহম। আগামিকালই তিনি রওনা দিচ্ছেন করিমপুরের উদ্দেশে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবারে বিধানসভা নির্বাচনে করিমপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোহমের কেন্দ্র বদল হয়েছে। গতবার চন্ডীপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। কেন কেন্দ্র বদলের আবেদন জানিয়েছিলেন দলকে সোহম? গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কি? দলের সিদ্ধান্তে সন্তুষ্ট সোহম। তার বিপরীতে বিজেপির তরফ থেকে লড়ছেন সমরেন্দ্রনাথ ঘোষ। প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ সোহম। তবে নিজের উপর আস্থা রয়েছে। দল দ্বিতীয়বার লড়াইয়ের সুযোগ দিয়েছে সেটার পুরোপুরি সদ্ব্যবহার করবেন তিনি। আগামীকাল সকাল সকাল করিমপুর এর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন সোহম চক্রবর্তী। আগামীকাল বুধবার সেখানে দলীয় মিটিং করবেন তিনি।
প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর কী বললেন সোহম?
প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর কী বললেন সোহম?
advertisement

প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক দেখা যায় এবার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের তালিকায় রয়েছেন মোট ৫২ জন মহিলা প্রার্থী। তবে এ বার সে ভাবে নতুন করে তারকা মুখ দেখা যায়নি ঠিকই। তবে তালিকায় দেখা গিয়েছে নতুন মুখ। এ বার যে যে তারকা তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন, তাঁদের অধিকাংশ এর আগেও প্রার্থী হয়েছেন। মন্ত্রীর দায়িত্বও সামলে এসেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Election 2026: 'দলের উপর আস্থা রয়েছে'- চণ্ডীপুরের বদলে এবার করিমপুর থেকে লড়বেন সোহম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল