TRENDING:

Dilip Ghosh: সুযোগ বুঝেই তৃণমূল নেতা সুনীলের বাড়িতে দিলীপ ঘোষ? এবার কি ফের 'বড়' দলবদল!

Last Updated:

Dilip Ghosh: বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে যান দিলীপ। এক ঘণ্টারও বেশি সময় কথা হয় দু'জনের মধ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে বর্ধমানের উল্লাসে সুনীল মণ্ডলের বাড়িতে যান দিলীপ। এক ঘণ্টারও বেশি সময় কথা হয় দু’জনের মধ্যে। দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটারও ব্যবস্থা করেছিলেন সুনীল মণ্ডল। তবে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন দু’জনেই। ইদানিং দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুনীলকে। তাঁর সাফ জবাব, দল ডাকেনি তাই নামেননি তিনি। বর্ধমান শহরে ঢোকার মুখেই দু-নম্বর জাতীয় সড়কের পাশে সাংসদ সুনীল কুমার মণ্ডলের বাড়ি, বাড়ির নাম অভিযান।
দিলীপ ঘোষ, সুনীল মণ্ডল
দিলীপ ঘোষ, সুনীল মণ্ডল
advertisement

২০২১ সালে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাংসদ সুনীল কুমার মণ্ডল। বিধানসভা ভোটের মুখে সাংসদ থাকাকালীনই তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বিজেপিতে। পরে ফের তৃণমূলে ফিরে আসেন। বেশ কিছুটা সময় তিনি যে কোন দিকে, তা নিয়েই ধোঁয়াশা ছিল। ফের শাসকদলের বৈঠক, কর্মসূচিতে দেখা যায়। লোকসভা ভোটের মুখে প্রশ্ন উঠতে শুরু করে বর্ধমান পূর্বের এই সাংসদ আবার টিকিট পাবেন কি না। কিন্তু না, তিনি টিকিট পাননি।

advertisement

আরও পড়ুনঃ গভীর ঘূর্ণাবর্ত! উত্তরের ৫ জেলায় আজ কাঁপিয়ে ঝড়বৃষ্টি, দক্ষিণে স্বস্তির বৃষ্টি নামবে কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

প্রসঙ্গত, প্রথমবার, ২০১৪ সালে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে ১ লক্ষ ১৪ হাজার ৩৭৯ ভোটে জিতেছিলেন সুনীল মণ্ডল। ২০১৯ সালে তাঁর জয়ের ব্যবধান ছিল ৮৯,৩১১। তার পরেই বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: সুযোগ বুঝেই তৃণমূল নেতা সুনীলের বাড়িতে দিলীপ ঘোষ? এবার কি ফের 'বড়' দলবদল!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল