জ্ঞানেশ কুমার এদিনের বৈঠকে জানান, ‘‘পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার৷ সঙ্গে সাপ্লিমেন্টারি তালিকা যোগ হবে৷ ৭০০-৮৫০ ভোটার নিয়ে একটি করে বুথ হবে৷ ১০০% ওয়েবকাস্টিং হবে৷’’
advertisement
মুখ্য নির্বাচন কমিশনার জানালেন, ‘‘প্রতি ভোটারকে স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গের সবচেয়ে আগে বিধানসভার সময়সীমা শেষ হচ্ছে-৭ মে৷’’ যুবা এবং প্রথম ভোটারদের কাছে আবেদন করছি- উৎসাহভরে অংশগ্রহণ করুন জানান তিনি৷
‘‘গত কয়েকদিনে কমিশন নির্বাচন মুখী রাজ্যগুলিতে পরিদর্শনে দিয়েছে। ভিজিট চলাকালীন রেকগনাইজড রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে৷ নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছে কমিশন৷ স্বচ্ছ ভোটার তালিকা স্বচ্ছ নির্বাচনের ভিত্তি। সেই কারনেই এসআইআর করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটার তালিকৈর বাইরে না থাকে এবং কোনও অবৈধ ভোটাররা তালিকায় না থাকতে পারে’’, জানালেন জ্ঞানেশ কুমার৷
