গৌতম পাল বর্তমানে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এর আগে জয়েন্টের চেয়ারম্যান ছিলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর এই পদটি শূন্য হয়ে পড়েছিল।
বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আগে অধ্যাপিকা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বোর্ডের দায়িত্বে ছিলেন। তিনি ছেড়ে যাওয়ার পর বেশ কয়েক মাস চেয়ারম্যানহীন ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শীঘ্রই হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: যুবসাথী প্রকল্পে নাম অ্যাপ্রুভ হয়েছে তো? কীভাবে জানবেন? রইল মোবাইলে দেখার সহজ পদ্ধতি
জয়েন্ট এন্ট্রান্স মেইন হয়েছে। বেশিরভাগ বোর্ডের পরীক্ষাও শেষ। ফলে পরীক্ষার্থীদের মনে বড় প্রশ্ন রয়েছে কবে হবে এ বছরের জয়েন্ট এন্ট্রান্স? এই জল্পনার অবসান ঘটিয়ে নতুন চেয়ারম্যান জানিয়েছেন, এপ্রিল মাসে বিধানসভা ভোট মিটে যাওয়ার পরেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সময় এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধার কথা মাথায় রেখেই চূড়ান্ত দিন স্থির করা হবে।
