TRENDING:

WBCHSE HS Council New President: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি পার্থ কর্মকার, পরীক্ষা শেষ হতেই সভাপতি বদল ঘিরে জোর চর্চা

Last Updated:

WBCHSE HS Council New President: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল। শুক্রবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হতেই নির্দেশিকা জারি রাজ্য স্কুল শিক্ষা দফতরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হলেন পার্থ কর্মকার। তিনি বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পদের দায়িত্বে রয়েছেন। শুক্রবার উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হতেই নির্দেশিকা জারি রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হলেন পার্থ কর্মকার
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হলেন পার্থ কর্মকার
advertisement

আগামী সোমবার থেকে দায়িত্ব নেবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি। বর্তমান সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন। কী কারণে হঠাৎ বদল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে? শিক্ষামহলে জোর চর্চা শুরু হয়েছে এই বদল নিয়ে।

আরও পড়ুন: পূর্ব বর্ধমান জেলায় রয়েছে চাকরির সুযোগ, মাসিক বেতন ১৯ হাজার! আজই করুন আবেদন

advertisement

এবছরের উচ্চ মাধ্যমিক অন্যবারের তুলনায় কিছুটা ভিন্ন। প্রসঙ্গত, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এতদিনের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, নতুন সেমেস্টার পদ্ধতিতে এই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে মোট তিন ধরনের পরীক্ষা হয়– Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার্থী মিলিয়ে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল ৭৯,৩৪৭ জন। রাজ্যের ২৩টি জেলাতেই সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরা।

advertisement

আরও পড়ুন: পরীক্ষার দু’ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড সংশোধন, শিক্ষাকর্মী নিয়োগে নির্দেশিকা জারি করে ফের সুযোগ এসএসসি-র

উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মোট ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে। সংসদের সামনে এবছর বড় চ্যালেঞ্জ ছিল তিন ধরনের পরীক্ষা একসঙ্গে সুষ্ঠুভাবে পরিচালনা করা। গোটা প্রক্রিয়া নির্বিঘ্নেই শেষ হয়েছে শুক্রবার। ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা দায়িত্বে ছিলেন পরীক্ষা পরিচালনার। বিশেষ করে প্রথম দিনের পরীক্ষার সঙ্গে মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষাও থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এমসিকিউ ভিত্তিক হলেও চতুর্থ সেমিস্টারের ব্যাখ্যামূলক উত্তর লিখতে হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গভীর জঙ্গলে রহস্যময় প্রস্রবণ,ঋতু পরিবর্তনে বদলে যায় তাপমাত্রা!পুরুলিয়ার এই জায়গায় গেছেন?
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBCHSE HS Council New President: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি পার্থ কর্মকার, পরীক্ষা শেষ হতেই সভাপতি বদল ঘিরে জোর চর্চা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল