TRENDING:

Success Story: প্রেমে ভাঙনই বদলে দিল জীবন! বাস্তবে ‘শাদি মে জরুর আনা’র নায়ক IAS আদিত্য পান্ডে

Last Updated:

Success Story: আদিত্য পান্ডে বিহারের বাসিন্দা। তাঁর তিন দিদি। শৈশবে বেশ দুষ্টু হওয়ায় পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলেন না। পরে দিদির সঙ্গে গুজরাটের জামনগরে গিয়ে পড়াশোনায় ভাল ফল করতে শুরু করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রাজকুমার রাও অভিনীত ২০১৭ সালের ছবি ‘শাদি মে জরুর আনা’—এর গল্প যেন বাস্তবে রূপ নিল বিহারের বাসিন্দা IAS আদিত্য পান্ডের জীবনে। ছবিতে প্রেমিকার বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়া নায়ক যেভাবে কঠোর পরিশ্রম করে IAS হয়, আদিত্য পান্ডের জীবনও ঠিক তেমনই এক অনুপ্রেরণার গল্প।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ সরকারি ছাড়পত্র না মেলায় পিছোচ্ছে মেট্রো প্রকল্প! অরেঞ্জ ও জোকা-বিবাদীবাগ লাইনে অনিশ্চয়তা

আদিত্য পান্ডে বিহারের বাসিন্দা। তাঁর তিন দিদি। শৈশবে বেশ দুষ্টু হওয়ায় পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলেন না। পরে দিদির সঙ্গে গুজরাটের জামনগরে গিয়ে পড়াশোনায় ভাল ফল করতে শুরু করেন। দশম শ্রেণিতে প্রথম প্রেম ও তাঁর ভাঙন তাঁর জীবনে বড় ধাক্কা দেয়। ফলাফলেও তাঁর প্রভাব পড়ে। পরে বাবার অনুরোধে বিটেক পড়তে শুরু করলেও দ্বিতীয় সেমিস্টারে আবার প্রেমভঙ্গ হয়, যা তাঁকে ভেতর থেকে ভেঙে দেয়।

advertisement

এই সময়েই আদিত্য নিজের প্রেমিকাকে চ্যালেঞ্জ করেন—একদিন তিনি IAS হবেন। বিটেকের পর CAT পরীক্ষার প্রস্তুতি নিয়ে IIT রুরকিতে MBA-তে ভর্তি হন। কর্পোরেট দুনিয়ায় ভাল চাকরির সুযোগ থাকলেও তিনি সব ছেড়ে UPSC-র প্রস্তুতি শুরু করেন।

UPSC পরীক্ষায় টানা তিনবার ব্যর্থ হওয়ার পর ২০২২ সালে চতুর্থ চেষ্টায় তিনি সফল হন। অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৪৮ পেয়ে IAS অফিসার হিসেবে নির্বাচিত হন আদিত্য পান্ডে। বর্তমানে তিনি ঝাড়খণ্ড ক্যাডারে কর্মরত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

আদিত্য পান্ডে বলেন, প্রেমভঙ্গ কষ্টের হলেও তা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। তাঁর এই যাত্রা প্রমাণ করে, সঠিক পথে পরিচালিত মানসিক যন্ত্রণাই সাফল্যের বড় হাতিয়ার হতে পারে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: প্রেমে ভাঙনই বদলে দিল জীবন! বাস্তবে ‘শাদি মে জরুর আনা’র নায়ক IAS আদিত্য পান্ডে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল