TRENDING:

SSC Group C Recruitment: আজই গ্রুপ-সি নিয়োগের পরীক্ষা! চপ্পল পরে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কেন? জারি একাধিক নিয়ম

Last Updated:

SSC Group C Recruitment: রবিবার, ১ মার্চ এসএসসি গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা৷ আজই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ এসএসসির তরফে নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কোনওভাবেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে না পারে তার জন্য রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি এসএসসি চেয়ারম্যানের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার, ১ মার্চ এসএসসি গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। দীর্ঘ অপেক্ষার আজ, রবিবারেই পরীক্ষাতে বসবেন পরীক্ষার্থীরা৷ আর এ দিনই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী৷ তাই পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র গুলিতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি অযোগ্য প্রার্থীরা যাতে কোনওভাবে পরীক্ষায় বসতে না পারে, তা নিয়েও বিশেষ সতর্ক স্কুল সার্ভিস কমিশন৷
আজই গ্রুপ-সি নিয়োগের পরীক্ষা! চপ্পল পরে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কেন? জারি একাধিক নিয়ম
আজই গ্রুপ-সি নিয়োগের পরীক্ষা! চপ্পল পরে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কেন? জারি একাধিক নিয়ম
advertisement

এসএসসির তরফে নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতে কোনওভাবেই কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করতে না পারে তার জন্য রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি এসএসসি চেয়ারম্যানের।

আরও পড়ুন: গুরু-আদিত্য যোগে মার্চেই ধামাকা! ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকার বৃষ্টি

আজ, ১ মার্চ গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার পর আগামী ৮ই মার্চ হবে গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা৷ ওই দিনও যাতে একই রকমের ব্যবস্থা করা হয় তার জন্য এসএসসির পক্ষ থেকে চিঠি দুই পুলিশ কর্তাকে। আজকের পরীক্ষায় পরীক্ষায় বসতে চলেছেন গ্রুপ সি পদে চাকরিহারা যোগ্য রাও।

advertisement

এদিনের পরীক্ষায় জারি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিষেধজ্ঞা জারি করা হয়েছে৷ পরীক্ষায় বুট বা বন্ধ জুতো পড়ে আসার নিষেধজ্ঞা জারি। হাওয়াই চটি বা চপ্পল পরে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে। সকাল ১১. ৪৫ এর এর পর পরীক্ষাকেন্দ্রে আর কোনও পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের প্রবেশ! ৪ রাশির দরজায় কড়া নাড়ছে সাফল্য, কবে থেকে হাত ভরবে সোনাদানা-টাকাপয়সায়? জানুন

advertisement

গ্রুপ সি নিয়োগ পরীক্ষায় অযোগ্য পরীক্ষার্থীদের নিয়ে সতর্ক এসএসসি। অযোগ্য পরীক্ষার্থীরা যাতে কোনওভাবেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা না দিতে পারে তার জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে অযোগ্য পরীক্ষার্থীদের নাম ও বিস্তারিত তালিকা।

সেরা ভিডিও

আরও দেখুন
মশা তাড়াতে সিট্রোনেলা ব্যবহার করছেন? কিন্তু সেটি কি আসল? জেনে নিন আসল চিনবেন কীভাবে
আরও দেখুন

ইতিমধ্যেই ২৫০ জনেরও বেশি অযোগ্য পরীক্ষার্থীদের চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া থেকে বাতিল করেছে এসএসসি। এরপরেও ২০১৬ নিয়োগে গ্রুপ সি পদের জন্য যারা অযোগ্য তাদের সবার নামের তালিকা রাজ্য জুড়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পাঠাল এসএসসি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Group C Recruitment: আজই গ্রুপ-সি নিয়োগের পরীক্ষা! চপ্পল পরে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কেন? জারি একাধিক নিয়ম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল